Article By – সুনন্দা সেন

১১ আগস্ট, ২০২৫ অর্থাৎ আজ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ICICI ব্যাংকের বেতন বহির্ভুত অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধির বিষয় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্য, এটি RBI-এর কোনও নিয়ন্ত্রক ক্ষেত্রের অধীনে পড়ে না। সম্প্রতি দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা ১আগস্ট বা তারপরে খোলা নতুন সেভিংস অ্যাকাউন্টের জন্য ন্যূনতম (minimum) ব্যালেন্সের প্রয়োজনীয়তা পাঁচগুণ বাড়িয়ে ৫০,০০০ টাকা করেছে। যেখানে ICICI ব্যাংকের গ্রাহকদের জন্য ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক গড় ব্যালেন্স বা MAB (Monthly Average Balance) ছিল ১০,০০০ টাকা।
ICICI ব্যাংক শহর এবং মেন্ট্রো অঞ্চলের নতুন গ্রাহকদের জন্য MBA-এর প্রয়োজনীয় ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, আবার যে গ্রাহক এই ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হবেন তাদের ঘাটতির পূরণ না করা অব্দি ৬% অথবা ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আর এই ব্যাংকিং ডেপেলপমেন্ট এমন সময় এসেছে যখন দেশের বেশ কয়েকটি সরকারি ব্যাংক বিপরীত দিকে হাঁটছে। সম্প্রতি আর্থিক অন্তর্ভুক্তি প্রচারের প্রয়াসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ একাধিক ব্যাংক ন্যূনতম বজায় না রাখার জন্য জরিমানা বাতিল করেছে। যে কারণেই সাধারণ মানুষের মনে ICICI ব্যাংকের ডেভেলপমেন্টের বিষয় অসন্তুষ্টি দেখা দিয়েছে।
অনুষ্ঠানের ফাঁকে মালহোত্রা বলেন, “ভারতীয় রিজার্ভ ব্যাংক ন্যূনতম গড় ব্যালেন্সের পরিমাণ নির্ধারণের ভার ব্যাঙ্কগুলির উপর ছেড়ে দিয়েছে। ভারতের কিছু ব্যাংক এটিকে ১০,০০০ টাকা, অন্যরা ২০০০ টাকায় সীমাবদ্ধ করেছে এবং কিছু ব্যাংক এটি সম্পূর্ণরূপে বাতিল করেছে। এই বিষয়টি নিয়ন্ত্রক ক্ষেত্রের আওতাধীন নয়।” বেশিরভাগ বেসরকারি খাতের ব্যাংকগুলি সাধারণত প্রয়োজনীয় ন্যূনতম গড় ব্যালেন্সের ঘাটতির ৬% বা প্রতি ত্রৈমাসিকে ৫০০ টাকা, যেটি কম হয়, তার উপর চার্জ আরোপ করে চলেছে। ICICI ব্যাংক নূন্যতম ব্যালেন্সের হার বাড়ালেও জরিমানা অন্যান্য ব্যাংকের সমান রেখেছে। এছাড়াও বাজারের পরিবর্তনশীলতার মধ্যে তাদের মার্জিন রক্ষা করার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলিতে অনেক ব্যাংক সঞ্চয় আমানতের উপর সুদের হারও কমিয়েছে।




