buzywithinfoBuzy With Info
Everything About Business
Corporate bond

ডিসেম্বর, ২০২৪-এ কর্পোরেট বন্ড ইস্যু ৩ মাসের সর্বোচ্চে, ১.০৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে! রিপোর্টে রাখুন নজর

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশেষজ্ঞরা বলেছেন, কর্পোরেট বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ ত্রৈমাসিকের শেষে তহবিলের চাহিদা, নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি বা NBFC দ্বারা ইস্যু বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের উচ্চ বিনিয়োগের প্রচেষ্টায় গত বছর ডিসেম্বরে তিন মাসের সর্বোচ্চ পৌঁছেছে। প্রাইভেট ডাটাবেস অনুসারে কর্পোরেট এবং ব্যাংকগুলি ডিসেম্বরে ১.০৫ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। যা সেপ্টেম্বর, ২০২৪-এর সর্বোচ্চ ১.২৩ লক্ষ কোটি টাকার সংগ্রহে বিপরীতে এসেছে, তাও তিন মাস পরে। আরও জানা যাচ্ছে যে, কর্পোরেটগুলি ২০২৪ সালে ১০.৬৬ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে।

July 18 New in article ads By Sir

দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের উচ্চ চাহিদা এবং ব্যাংকগুলির অবকাঠামো বন্ড ইস্যুগুলির মধ্যে কম সুদের হারের কারণে কর্পোরেট বন্ড ইস্যুগুলি ২০২৪ সালে সর্বকালের সর্বোচ্চ পৌঁছেছে। গত বছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI ব্যাংক লোনের ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়ে তোলার পর মোটের প্রায় ৬০% ইস্যু NBSC-এর থেকে এসেছিল। কারণ তারা বিনিয়োগের ক্ষেত্রে ডাইভারসিফাই আনার সাথে ব্যাংক লোনের ঝুঁকি কমানোর বিষয়টির দিকেও মনোযোগ দিয়েছিল। ১৬ নভেম্বর, ২০২৩-এ কেন্দ্রীয় ব্যাংক অ-সুরক্ষিত ভোক্তা ক্রেডিট এবং NBSC-তে ব্যাংক ক্রেডিটের ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়েছিল। যা ব্যাংকে ঋণের খরচ বাড়ানো সাথে বিনিয়োগকারীদের বন্ড মার্কেটের দিকে আকর্ষণ বাড়িয়েছে।
এর পাশাপাশি আরও জানা যাচ্ছে যে চলতি অর্থবছর (২০২৪-২৫ আর্থিক বছর)-এর জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রাজ্য উন্নয়ন ঋণের মাধ্যমে ৪.৭৫ লক্ষ কোটি টাকা ধার করবে বলে আশা করা হচ্ছে। আর এই লোনের পরিমাণটি আগের তিন প্রান্তিকে তুলনায় অনেকটা বেশি। সাধারণত চতুর্থ ত্রৈমাসিকে রাজ্যগুলি দ্বারা উচ্চতর ঋণ নেওয়ার ফলে ঋণ নেওয়ার খরচ বৃদ্ধি পায় এবং কর্পোরেট বন্ডের জন্য ধার নেওয়ার খরচও বেড়েছে। যে কারণে ব্যয় এড়াতে বেশিরভাগ কর্পোরেটরা ডিসেম্বরে বাজারকে ট্যাপ করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading