Article By – সুনন্দা সেন

ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক (Starlink)-এর ভারতে প্রবেশ আবারও বিলম্বিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোম্পানির FDI (Foreign Direct Investment) প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। মূলত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই সিদ্ধান্ত হোল্ড রয়েছে বলে জানা গেছে। সরকারি সূত্রের খবর, স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেশের ভৌগোলিক সীমার বাইরে থেকেও পরিচালিত হওয়ায় এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন। ফলে ডাটা সুরক্ষা, নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এছাড়াও, SpaceX-এর সঙ্গে কোম্পানির মালিকানা কাঠামো এবং বিনিয়োগের বিষয়েও কিছু প্রশ্ন উঠেছে, যা অনুমোদন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। অবশ্য শুধু FDI নয়, স্টারলিঙ্কের সামনে রয়েছে আরও কিছু বাধা, যেমন—
- নিরাপত্তা ছাড়পত্র এখনো মেলেনি
- স্পেকট্রাম বরাদ্দ হয়নি
- এবং একাধিক নিয়ন্ত্রক অনুমোদন বাকি রয়েছে
এই পরিস্থিতিতে স্টারলিঙ্কের ভারতে পরিষেবা চালুর নির্দিষ্ট সময়সূচি এখনও অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে, এই বিলম্বের ফলে দেশীয় সংস্থা যেমন OneWeb এবং Reliance Jio-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাগুলি নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে।




