Article By – সুনন্দা সেন

ভারতের পরোক্ষ কর ব্যবস্থা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা GST-এর নতুন কাঠামো, অর্থাৎ GST 2.0 নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের কারণে সমস্যায় পড়েছে FMCG এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। কারণ ডিউটি স্ট্রাকচারের ফলে সংস্থাগুলির দেওয়া ইনপুট ট্যাক্স পুরোপুরি ফেরত পাওয়া যায় না এবং সেই ট্যাক্স ক্রেডিট স্টিভ থাকে। এছাড়া যখন কোনও সংস্থা কাঁচামাল বা পরিষেবার উপর বেশি কর দেয়, কিন্তু চূড়ান্ত পণ্যের উপর কম কর নেয়।
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যাটি সবচেয়ে বেশি প্রভাব ফেলছে FMCG এবং OTC ফার্মা কোম্পানিগুলিতে। কারণ এই ইন্ডাস্ট্রিগুলিতে বিজ্ঞাপন মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনের খরচ অনেক বেশি। এই পরিষেবাগুলির উপর প্রায় ১৮% GST প্রদান করতে হয়। অন্যদিকে এই সংস্থাগুলির চূড়ান্ত পণ্য (কিছু ওষুধ বা ডেইলি ইউজ প্রোডাক্ট) কম করের আওতায় পড়ে অনেক ক্ষেত্রে ৫%-এর স্ট্রাকচারে। ফলে ইনপুটে বেশি কর দিয়ে আউটপুটে কম কর নেওয়ার কারণে বড় অঙ্কের ট্যাক্স ক্রেডিট জমে যাচ্ছে। যা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।
এর সরাসরি প্রভাব পড়ছে সংস্থাগুলির আর্থিক অবস্থার উপর। যেমন –
- প্রথমত, ওয়ার্কিং ক্যাপিটাল আটকে যাচ্ছে।
- দ্বিতীয়ত, লাভের পরিমাণ কমছে।
- তৃতীয়ত, অনেক ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ পণ্যের দামে প্রতিফলিত হতে পারে, শেষ পর্যন্ত ভোক্তাদের উপর চাপ তৈরি করবে।
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে আইনি জটিলতা বাড়তে পারে। আর অনেক সংস্থা কর সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসা, অর্থাৎ MSME সেক্টরের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। যদিও সরকার দাবি করেছে যে GST রেট র্যাশনালাইজেশনের মাধ্যমে এই ধরনের সমস্যা অনেকটাই কমানো হচ্ছে। তবুও বাস্তবে কিছু ক্ষেত্রে এই ইনকন্সিসট্যান্সি এখনও রয়ে গেছে।




