buzywithinfoBuzy With Info
Everything About Business
Credit card

আপনারও কি রয়েছে কোনো নিষ্ক্রিয় ক্রেডিট কার্ড? জানুন এর সঙ্গে কী ঝুঁকি জড়িত?

আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের ব্যবহার সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। লেনদেনের ক্ষেত্রে ৪৫ দিন পর্যন্ত ক্রেডিটের সুবিধা পাওয়া যায় ক্রেডিট কার্ডে। ফলে এই সুবিধার কারণে আমাদের মধ্যে অনেকেরই একাধিক ক্রেডিট কার্ড রয়েছে। কিন্তু তার মধ্যে হয়তো একটি বা দুটি কার্ডের নিয়মিত ব্যবহার হয়। তাহলে বাকি কার্ডগুলি কি নিষ্ক্রিয়? কীভাবে পরিচালনা করবেন একাধিক ক্রেডিট কার্ড! আলোচনায় জানা যাক।

8 3

Dormant Credit card account কী?

বেশ কিছু সময় ধরে যদি কোনো কার্ড কেনাকাটি, ব্যালেন্স ট্রান্সফার বা ক্যাশ তোলার জন্য না ব্যবহার করা হয়, তাহলে সেই ক্রেডিট কার্ড অ্যাকাউন্টটি dormant বা নিষ্ক্রিয় বলে বিবেচনা করা হবে। তবে ঠিক কতদিন ব্যবহার না করলে ক্রেডিট কার্ড নিষ্ক্রিয় হবে তা নির্ভর করে একেকটি কার্ড ইস্যুকারীর উপর। যেমন – কোনো কোনো কার্ড ইস্যুকারী সংস্থা ৬ মাস কার্ড ব্যবহার না করলে কার্ডটি নিষ্ক্রিয় ধরে নেয়। আবার কোনো কোনো ইস্যুয়ার ১ বছর অপেক্ষা করে। ১ বছর ধরে কার্ড ব্যবহার না করলে কার্ডটি নিষ্ক্রিয় ধরা হয়। তবে সাধারণত, ক্রেডিট কার্ড কোম্পানিগুলি কোনো কার্ড ডিঅ্যাক্টিভ করার আগে কার্ডহোল্ডারদের অবহিত করে যাতে গ্রাহকরা কার্ড অ্যাক্টিভ বা সক্রিয় রাখতে পারেন।

নিষ্ক্রিয় কার্ড কি ক্রেডিট স্কোরে প্রভাব ফেলে?

অনেকের ধারণা, ক্রেডিট কার্ড যদি inactive থাকে, তাহলে সেটি credit score-এ প্রভাব ফেলে। এটি সম্পূর্ণ সত্য নয়, কারণ inactive credit card সরাসরি কোনোরকম প্রভাব ফেলে না ক্রেডিট স্কোরে। তবে ক্রেডিট ইউটিলাইজেশনে এর প্রভাব থাকে। কারণ আপনার মোট ক্রেডিট লিমিট কমে যায় যদি কোনো কার্ড বন্ধ করা হয় এবং সেটি পরোক্ষভাবে নেতিবাচক প্রভাব ফেলে ক্রেডিট স্কোরে, যদি অন্যান্য কার্ডেও ক্রেডিট লিমিট থাকে। সেই কারণে কোনো inactive card বন্ধ করার আগে সচেতন হওয়া প্রয়োজন কারণ এইজন্য পরোক্ষভাবে হলেও ক্রেডিট স্কোরে প্রভাব পড়ে।

10

ক্রেডিট কার্ড কোম্পানি কি আপনার নিষ্ক্রিয় কার্ড বন্ধ করতে পারে?

অবশ্যই। কোনো ক্রেডিট কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কোম্পানি সেটি বন্ধ করে দিতে পারে। যদি আপনার ক্রেডিট কার্ড দীর্ঘসময়— কয়েকমাস থেকে শুরু করে বছর খানেক অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে— তাহলে কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে Credit utilisation ratio-তে নেগেটিভ প্রভাব পড়তে পারে। Credit utilisation ratio হল আপনার সবকটি ক্রেডিট কার্ড মিলিয়ে মোট outstanding ও আপনার মোট ক্রেডিট লিমিটের রেশিও। যেমন ধরা যাক আপনার কাছে মোট দুটি ক্রেডিট কার্ড আছে যাদের প্রতিটির লিমিট ৫০ হাজার টাকা করে। প্রথম কার্ডটির ব্যালেন্স ৩০,০০০ টাকা এবং দ্বিতীয় কার্ডটির ব্যালেন্স ১০,০০০ টাকা অর্থাৎ আপনার মোট ঋণ (৩০,০০০ + ১০,০০০) টাকা = ৪০,০০০ টাকা। অর্থাৎ আপনার credit utilization ratio (40,000 ÷ 1,00,000) × 100 = 40%। এবার ধরুন আপনি দ্বিতীয় কার্ডটি ব্যবহার না করে বন্ধ করে দিলেন। তাহলে এখন দ্বিতীয় কার্ডের অ্যাভেলেব্‌ল ক্রেডিট আর রইল না কারণ কার্ডটি বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন আপনার ক্রেডিট লিমিট মাত্র ৫০,০০০ টাকা, যার মধ্যে আপনি প্রথম কার্ড থেকে ৩০ হাজার টাকা ব্যবহার করেছেন। ফলে credit utilization ratio হবে (30,000 ÷ 50,000) x 100 = 60%। অর্থাৎ utilization rate বেড়ে  গেল যা credit score-এ খারাপ প্রভাব ফেলে। 

কীভাবে নিষ্ক্রিয় বা dormant কার্ড সঠিকভাবে পরিচালনা করবেন?  

→ অধিক অ্যান্যুয়াল ফি:  আপনি যদি কোনো inactive card বন্ধ করতে চান তাহলে অবশ্যই অধিক বার্ষিক চার্জযুক্ত কার্ড বন্ধ করুন। তবে মনে রাখবেন নতুন চার্জ ছাড়া একটি কার্ড প্রথমে চালু করে তারপর পুরোনো কার্ড বন্ধ করবেন যাতে অ্যাভেলেব্‌ল ক্রেডিট বজায় থাকে।
→ একাধিক অব্যবহৃত কার্ড:  যদি আপনার একাধিক ক্রেডিট অ্যাকাউন্ট থাকে তাহলে অধিক লিমিটের কার্ড বন্ধ না করে বরং যে কার্ডগুলি কম লিমিটের সেগুলি বন্ধ করুন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading