Article By – সুনন্দা সেন

ভারতে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা আরও এক ধাপ এগোল। মে মাসে দেশের তিন বৃহত্তম UPI অ্যাপ ফোন পে (PhonePe), গুগল পে (Google Pay) এবং পেটিএম (Paytm) তাদের ঐতিহাসিক সর্বোচ্চ UPI লেনদেনের সংখ্যা রেকর্ড করেছে। মে মাসের পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছেন যে ভারতের ডিজিটাল পেমেন্ট রেভেলিউশন এখনও দ্রুত গতিতেই এগিয়ে চলেছে। আর বর্তমানে ভারতের UPI ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহৎ রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক ক্ষেত্রেও UPI সম্প্রসারণের উদ্যোগ চলছে, যা ভবিষ্যতে ভারতীয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পরে। বর্তমানের তথ্য অনুযায়ী, ফোনপে বাজারে নিজের শীর্ষস্থান বজায় রেখেছে এবং UPI লেনদেনের বড় অংশ দখল করে রেখেছে। দ্বিতীয় স্থানে শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে গুগল পে। অন্যদিকে গত কয়েক মাসে নাশ চ্যলেঞ্জের মুখোমুখি হওয়া পেটিএমও উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে এবং মে মাসে রেকর্ড লেনদেন নথিযুক্ত করেছে।
বিশেষজ্ঞদের মতে, দেশের সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। বাজারে কেনাকাটা, ছোট দোকান, রেস্তোরা, গণপরিবহন থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সব ধরনের লেনদেনেই এখন UPI একটি অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে। QR কোড স্ক্যান করে কয়েক সেকেন্ডে অর্থ আদান-প্রদানের সুবিধা এই ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
স্মার্টফোন ও ইন্টারনেটের বিস্তার, ব্যাংকিং পরিষেবার ডিজিটাল রূপান্তর এবং বিভিন্ন অ্যাপের অফার ও রিওয়ার্ড প্রোগ্রামও ব্যবহারকারীদের UPI-র দিকে আকৃষ্ট করছে। শুধু বড় শহর নয়, ছোট শহর এবং গ্রামীণ এলাকাতেও UPI-র ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, UPI লেনদেনের এই ধারাবাহিক বৃদ্ধি ভারতের ডিজিটাল অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা। নগদের ব্যবহার কমে আসার ফলে লেনদেন আরও স্বচ্ছ হচ্ছে, কর ব্যবস্থার আওতা বাড়ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারছেন।




