Article By – সুনন্দা সেন

Credit card-এ ব্যবহার করেছে কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ। বর্তমানে এমন ক্রেডিট কার্ডও রয়েছে সেগুলির মাধ্যমে UPI-এর সাহায্যে সহজে লেনদেন করা যায়। এইধরনের UPI-enabled ক্রেডিট কার্ড ভারতের আর্থিক পরিধিকে খুব দ্রুত উন্নত করছে। আর এটি সম্ভব হচ্ছে UPI পরিষেবার পাশাপাশি credit সুবিধে দেওয়ার কারণে। একটি রিপোর্ট অনুযায়ী UPI-তে ব্যবহার করা যায় এমন credit card দিয়ে একজন গ্রাহক মাসে গড়ে ৪০টি ট্রানজ্যাকশন করে থাকেন, যা চিরাচরিত ক্রেডিট কার্ডের তুলনায় ৮ গুণ বেশি। আরও একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাবে UPI-enabled credit card-এর ব্যবহার বা জনপ্রিয়তা বৃদ্ধির ছবি। ২০২৩ সালে Rupay credit card-এর ব্যবহার যেখানে 3% ছিল ২০২৪ সালে এক লাফে বেড়ে তা দাঁড়িয়েছে 12%-এ।
কীভাবে কাজ করে এই ক্রেডিট কার্ডগুলি? আমরা সাধারণত যে ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করি সেগুলিই Phonepe, Google Pay, Paytm-এর মতো UPI অ্যাপের সঙ্গে link করা হয়। এর ফলে গ্রাহকরা সরাসরি কার্ড ব্যবহার না করে পেমেন্ট করতে পারেন। এই সুবিধার কারণে credit card-এর ব্যবহার UPI মার্চেন্ট লেনদেনে ৩২০ মিলিয়নে পৌঁছেছে। ছোটো ব্যবসা, স্থানীয় দোকান ইত্যাদি জায়গায় যেখানে POS (Point-of-sale) মেশিন নেই, সেইসব জায়গায় UPI-enabled credit card-এর ব্যবহার বেড়েছে।
বলার অপেক্ষা রাখে না যে এই পরিষেবা বেশ সুবিধাজনক এবং সুবিধা থাকার কারণে ঝুঁকিও রয়েছে। নিয়মিত ছোটো ট্রানজ্যাকশনের ফলে overspending অর্থাৎ অতিরিক্ত খরচের ভয় থাকে এবং এই কারণে ঘনঘন credit card ব্যালেন্স ট্র্যাক করা সমস্যাজনক হয়ে দাঁড়ায়, যা শেষ পর্যন্ত ভারী ঋণে পরিণত হয়।
এছাড়াও যে-কোনো ক্রেডিট কার্ড নেওয়ার আগে তার reward structure, annual charge ইত্যাদি দেখে নেওয়া প্রয়োজন। তার পাশাপাশি ঝুঁকি নিয়ন্ত্রণে ক্রেডিট স্কোর, লোন পরিশোধ ক্ষমতা (Loan Repayment Capacity) ইত্যাদিও যাচাই করা প্রয়োজন।
UPI-enabled credit card ব্যবহারে সুরক্ষাজনিত কী সতর্কতা নেওয়া প্রয়োজন?
→ Strong UPI PIN: এমন UPI PIN set করুন যা সহজে অনুমানযোগ্য নয়। জন্মদিন বা সহজ নম্বর কখনোই PIN হিসেবে দেবেন না।
→ Public Wi-Fi ব্যবহার করে লেনদেন নয়: পাবলিক Wi-Fi-এ অনেকক্ষেত্রেই হ্যাকিং বা ডিজিটাল অ্যাটাকের প্রবণতা থাকে। সেই কারণে প্রাইভেট ইন্টারনেট ব্যবহার করে UPI লেনদেন করুন।
→ লেনদেনের অ্যালার্ট সেট করুন: প্রতিটি লেনদেনের জন্য SMS বা email নোটিফিকেশন অন রাখুন। এর ফলে অজ্ঞাত যে-কোনো লেনদেন সম্পর্কে সঙ্গে সঙ্গে জানা যাবে।
→ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখুন: নিয়মিত ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ও UPI-এর সঙ্গে লিংক অ্যাকাউন্টগুলি চেক করুন। যদি চার্জ বা পরিষেবা খরচ সংক্রান্ত কোনোরকম ভুল চোখে পড়ে, সংশ্লিষ্ট ব্যাংককে বিষয়টি জানান।
→ Two-factor authentication: ভেরিফিকেশন বা যাচাইকরণের দুই স্তরীয় পদ্ধতি এটি। এর মাধ্যমে গ্রাহকের PIN কোনোরকমভাবে অনৈতিকরূপে ব্যবহৃত হলেও অজ্ঞাত কোনোরূপ লেনদেন আটকে যাবে। ফলে two-step verification বা two-factor authentication ব্যবহার করা উচিত।
→ অ্যাপ ডাউনলোড: যে-কোনো UPI অ্যাপ্লিকেশন ব্যবহারের আগে অবশ্যই দেখে নিন সেটি আপনি কোথা থেকে download করছেন। অবশ্যই বিশ্বাসযোগ্য মাধ্যম যেমন Google Play Store বা Apple App Store থেকে ডাউনলোড করুন।
→ সংবেদনশীল তথ্য কারোর সঙ্গে ভাগ করবেন না: আপনার ট্রানজ্যাকশন PIN, OTP, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল এইগুলি অত্যন্ত ব্যক্তিগত বিষয়। কোনোরকম ফোন, SMS, বা মেইলের মাধ্যমে এই ধরনের তথ্য অন্য কারোর সঙ্গে ভাগ করবেন না। মনে রাখবেন ব্যাংক থেকেও আপনার কাছে এই তথ্যগুলি চাওয়া হয় না। সুতরাং কোনোভাবেই এই তথ্য প্রকাশ করবেন না।
→ স্ক্যাম থেকে সাবধান: অচেনা নম্বর থেকে ডিক্লাইন পেমেন্ট বা কালেকশন রিকুয়েস্ট এলে এড়িয়ে চলুন। এই ধরনের স্ক্যামে প্রচুর আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।
উপরোক্ত সাবধানতাগুলি মেনে চললে UPI-enabled credit card ব্যবহারের সঙ্গে জড়িত ঝুঁকির পরিমাণ কমে। এছাড়াও যে-কোনো ধরনের সন্দেহজনক লেনদেন চোখে পড়লেই ব্যাংকে যোগাযোগ করে কার্ড ব্লকের বন্দোবস্ত অবশ্যই করুন। এতে ঝুঁকি কমবে এবং আর্থিক নিশ্চয়তা বৃদ্ধি পাবে।





