buzywithinfoBuzy With Info
Everything About Business
pnb

দেশীয় ব্যাংকগুলি লোনের সুদের হার কমিয়েছে! আজ চোখ রাখুন PNB এবং ব্যাংক অফ ইন্ডিয়ার MCLR হারে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) তাদের মার্জিনাল কস্ট অফ ফান্ডস -বেসড লোন্ডিং রেটস বা MCLR সংশোধন করেছে। যার ফলে MCLR-এর সাথে যুক্ত ঋণগ্রহীতাদের স্বস্তি আশা করা যাচ্ছে। PNB তাদের MCLR ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। অন্যদিকে ব্যাংক অফ ইন্ডিয়া ওভার নাইট মেয়াদ বাদে সকল মেয়াদে ৫ থেকে ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। আর উভয় ব্যাংকের ক্ষেত্রে এই সংশোধিত হার চলতি মাস বা উৎসবের মাস থেকে কার্যকর হচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ৬ আগস্ট, ২০২৫-এর মুদ্রানীতি বৈঠকে রেপো রেট ৫.৫%-এ অপরিবর্তিত রাখার পর বেশকিছু ব্যাংক ঋণের হার কমিয়েছে। আর PNB এবং BOI ২০২৫ সালের সেপ্টেম্বরে তাদের ঋণের হার কমিয়েছে। 

July 18 New in article ads By Sir 1

চলুন তবে দেখে নেওয়া যাক দুই ব্যাংকের নতুন সংশোধিত MCLR হার বিভিন্ন মেয়াদে কত হয়েছে। –

  1. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB):  দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ঋণদাতা ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে তার সংশোধিত MCLR হার কার্যকর করেছে। PNB তার MCLR সকল মেয়াদের জন্য কমায়নি। এই যেমন ধরুন ১ মাসের MCLR-এর ক্ষেত্রে সুদের হার মাত্র ৫% কমিয়েছে। চলুন তবে নতুন এবং পুরোনো সকল মেয়াদের জন্য MCLR হার তুলনা করা যাক: 
MCLR মেয়াদআগর সুদের হারসংশোধিত সুদের হার
ওভার নাইট৮.১৫%৮%
এক মাস৮.৩০%৮.২৫%
তিন মাস৮.৫০%৮.৪৫%
ছয় মাস৮.৭০%৮.৬৫%
এক বছর৮.৮৫%৮.৮০%
তিন বছর৯.১৫%৯.১০%
  1. ব্যাংক অফ ইন্ডিয়া (BOI):  সরকারি ঋণদাতা তার বিভিন্ন মেয়াদের MCLR-এর জন্য সুদের হার ৫ থেকে ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। আর সংশোধিত MCLR হার ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
MCLR মেয়াদআগর সুদের হারসংশোধিত সুদের হার
ওভার নাইট৭.৯৫%৭.৯৫%
এক মাস৮.৪০%৮.৩০%
তিন মাস৮.৫৫%৮.৪৫%
ছয় মাস৮.৮০%৮.৭০%
এক বছর৮.৯০%৮.৮৫%
তিন বছর৯.১৫%৯%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading