buzywithinfoBuzy With Info
Everything About Business
Deposit

জুনে ১ লক্ষ কোটি টাকা তুললো দেশীয় ব্যাংকগুলি! আমানত ঘাটতির বিপরীতে বাড়বে বিকল্প তহবিল সংগ্রহ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্যাংকিং ব্যবস্থায় আমানত বা ডিপোজিট বৃদ্ধির গতি ঋণ বা ক্রেডিট বৃদ্ধির তুলনায় পিছিয়ে পড়ায়, জুন মাসে ব্যাংকগুলি CDs (Certificates of Deposit) ইস্যু করে প্রায় ১ লক্ষ কোটি টাকা (১ ট্রিলিয়ন টাকা) সংগ্রহ করেছে। যেটি আবার স্বল্পমেয়াদি অর্থসংগ্রহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যা ব্যাংকগুলি মূল বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, মিউচ্যুয়াল ফান্ড ও কর্পোরেট সংস্থার কাছে বিক্রি করে। 

8 3

বিশেষজ্ঞদের মতে, লোনের ডিমান্ড এখনও শক্তিশালী থাকলেও আমানতের প্রবাহ প্রত্যাশা মতো বাড়ছে না। যার ফলে লোন ডিস্ট্রিবিউশন বজায় রাখতে ব্যাংকগুলিকে বিকল্প উৎস থেকে তহবিল সংগ্রহ করতে হচ্ছে। এছাড়া বাজারে তারল্য বা লিক্যুইডিটি (Liquidity) পরিস্থিতি এবং সুদের হারের পরিবর্তন CDs ইস্যু বাড়ার অন্যতম কারণ। পাশাপাশি এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে ব্যাংকগুলি আমানত বাড়াতে আরও আকর্ষনীয় সুদের হার বা নতুন ডিপোজিট স্কিম আনতে পারে।

অন্যদিকে আবার মনে করা হচ্ছে, যদি আমানত বৃদ্ধির গতি দীর্ঘদিন দুর্বল থাকে, সেক্ষেত্রে ব্যাংকগুলির তহবিল সংগ্রহের খরচ বাড়তে পারে। যার প্রভাব আবার ভবিষ্যতে ঋণের বা লোনের সুদের হারেও পড়তে পারে। অর্থাৎ আমানতের অবস্থান যাই হোক দেশের ব্যাংকিং খাতের লোনের চাহিদা এখনও শক্তিশালী। তাই নজর রাখতে হবে ভবিষ্যতে লোন আরও ব্যয়বহুল হচ্ছে কিনা এবং আর ক্রেডিট ফ্লোয়ের উপর এর প্রভাব কেমন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading