গত শনিবার অর্থাৎ ২৭ এপ্রিল ২০২৪, – এ Yes Bank ঘোষনা করেছে তার ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি – মার্চ ত্রৈমাসিকের ফলাফল। তার প্রভাব পড়েছে ব্যাংকের শেয়ার প্রাইজে। জানা যাচ্ছে যে, ব্যাংকটির ২০২৩-২৪ অর্থবছরের নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৫২ কোটি টাকা। যা তার আগের অর্থবছরে ২০২.৪৩ কোটি টাকা ছিল। অর্থাৎ একবছরে ব্যাংকের মুনাফা ১২৩% বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্যাংকের সুদ থেকে প্রাপ্ত আয় ৭,৪৪৭.১৭ কোটি টাকা যা তার আগে অর্থবছরের ৬,২১৬,২৪ কোটি টাকা থেকে এক বছরে ২০% বেড়েছে। আবার ব্যাংকটির সুদের জন্য ব্যয়েও এক বছরে ২৯% বেড়ে ৫,২৪.১৫ কোটি টাকায় পৌঁছেছে। যা ২০২২-২৩ অর্থবছরে ৪,১১১ কোটি টাকা ছিল।
আমরা পরে Ues Bank- এর শেয়ারের বিষয় জানবো। আগে আলোচনা করবো Yes Bank- এর তরফ থেকে কি কি ঘোষণা করা হয়েছে। তবে চলুন সেগুলি কি কি :-
- সম্পূর্ণ আর্থিক বছরের নেট মুনাফা দাঁড়িয়েছে ১,২৫১ কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায ৭৪% বেশি।
- গ্রস NPA দাঁড়িয়ে ৩,৯৮২.৫৬ কোটি টাকা। যা গত অর্থবছর থেকে প্রায় ২.২% হ্রাস পেয়েছে।
- ২০২৩-২৪ অর্থবছরের মোট আয় দাঁড়িয়েছে ৩২,৭০০ কোটি টাকা। যা তার আগের অর্থবছরের একই ত্রৈমাসিকে ২৬,৩৮২.৪৯ কোটি টাকা ছিল।

- মার্চ ত্রৈমাসিকে ব্যাংকের মোট বিনিয়োগ ১৭.৪% বেড়ে ৯০,২৩৫ কোটি টাকা হয়েছে এবং ঋন এক অর্থবছরে ৩.২% বেড়ে ৭৯,৯৪১ কোটি টাকা হয়েছে।
- মোট ডিপোজিট দাঁড়িয়েছে ২,৬৬,৩৭২ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১০.১% বেশি।
Yes Bank- এর ২০২৩-২৪ অর্থবছরে জানুয়ারি – মার্চ ত্রৈমাসিকের প্রকাশিত ফলাফল প্রভাব ফেলেছে তার শেয়ারে দাম ৩.৮২% বেড়ে ২৭.১৫ টাকায় লেনদেন বন্ধ করেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ব্যাংকের তুলনায় Yes Bank- এর চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। তাঁদের মতে এর থেকে বাড়তে পারে শেয়ারের দাম। ২৪ টাকার স্টপ লেস দিয়ে হতে পারে ৩ থেকে ৩২ টাকা।

(আমরা কেবল ব্যাংক দ্বারা প্রকাশ করা চতুর্থ ত্রৈমাসি, ২৪ – এর ফলাফল প্রকাশ করেছি। আর এক কথা সকলেই জানেন শেয়ার বাজারে ঝুঁকি থাকে। Buzy WITH iNFO কোন স্টকের প্রমোশন করে না। আপনারা যদি বিনিয়োগ করতে চান তবে বাজারে অনেক বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাহায্য নিন।)



