নিজের তথা পরিবারের আর্থিক ভবিষ্যত রক্ষা করার উদ্দেশ্যে প্রতিটি মানুষ নিজ নিজ পছন্দের সেক্টরে বিনিয়োগ করে থাকেন। বর্তমানে বিনিয়োগের বিভিন্ন বিকল্প থাকলেও আজও সাধারণ মানুষ FD (Fixed Deposit) স্কিমে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আগে ১ বছরের FD- তে সরকারি ব্যাংকগুলি ভাল সুদ অফার না করায় অনেকের মনে যে দ্বিধা জন্মাতো তাও আর দেখা যাবে না। এছাড়া FD- তে বিনিয়োগে গ্রাহকদের নির্দিষ্ট পরিমান অর্থ নির্দিষ্ট দিনে বিনিয়োগ করতে হয়। আর সেই অর্থ লক-ইন পিরিয়ডের পর সুদ সমেত রিটার্ন পাওয়া যায়।
অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। আর সম্প্রতি বেশ কিছু সরকারি এবং বেসরকারি ব্যাংক FD- এর সুদের হার বাড়িয়েছে। ফলে গ্রাহকদের নিরাপত্তার সাথে অতিরিক্ত লাভের সুযোগ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্যাংকের FD স্কিম বিভিন্ন মেয়াদের হয়ে থাকে। সময়ের ভিত্তিতে সুদের হারও পরিবর্তিত হয়। তবে আজ আমরা কেবল কিছু সরকারি ব্যাংকের ১ বছরে জন্য FD- তে কত সুদ দিচ্ছে তা দেখবে। চলুন তবে দেরি না করে দেখে নেওয়া যাক সরকারি ব্যাংকগুলির ১ বছরের FD- তে দুর্দান্ত সুদের হার:-
সরকারি প্রকল্পের কোর্স
- ইন্ডিয়ান ব্যাংক ৬.১০% সুদ অফার করে।
- পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক ৬.২০% সুদ অফার করে।
- UCO ব্যাংক ৬.৫০% সুদ অফার করে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) ৬.৮০% সুদ অফার করে।
- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ৬.৭৫% সুদ অফার করে।
- ব্যাংক অফ মহারাষ্ট্র (BOM) ৬.৭৫% সুদ অফার করে।
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ৬.৮০% সুদ অফার করে।
- ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) ৬.৮০% সুদ অফার করে।
- ব্যাংক অফ বরোদা (BOB) ৬.৮৫% সুদ অফার করে।
- সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ৬.৮৫% সুদ অফার করে।
- কানারা ব্যাংক ৬.৮০% সুদ অফার করে।
12. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ৬.৯০% সুদ অফার করে।

তালিকা অনুসারে ব্যাংক গুলি প্রবীণ নাগরিকদের ৬.৬০%, ৬.৭০%, ৬.৮০, ৭.২৫%, ৭.২৫%, ৬.৮০%, ৭%, ৬.৯০%, ৭.৩৫%, ৭.৩০%, ৭.২৫% এবং ৭.৪০% সুদ অফার করে।
Article By – সুনন্দা সেন





