buzywithinfoBuzy With Info
Everything About Business
GDP

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতির তালিকায় শীর্ষে ভারত! চলতি অর্থবছরের অর্থনৈতিক অবস্থান কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনীতি চলতি বছরে প্রায় ৬.৪% হারে বৃদ্ধি পাবে, এমনই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশন (United Nations)। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও, ভারত এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে। এই পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ভারতের GDP প্রবৃদ্ধি ৬.৪%- এ পৌঁছাতে পারে এবং পরবর্তী বছরে তা সামান্য বাড়তে পারে। একই ধরনের অনুমান করেছে International Monetary Fund বা IMF এবং World Bank-এর মতো সংস্থাগুলোও।

11

তাদের মতে ভারতের প্রবৃদ্ধিকে ৬.৫% থেকে ৬.৬%- এর মধ্যে রাখছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হচ্ছে দেশের শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, অব্যাহত বিনিয়োগ এবং স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা। গ্রামীণ ও শহুরে খরচ—দুটিই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি, বৈদেশিক বিনিয়োগ এবং প্রবাসী ভারতীয়দের রেমিট্যান্সও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে এই ইতিবাচক চিত্রের মাঝেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, বিশেষ করে তেলের দামের ওঠানামা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা, ভারতের প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে। 
এছাড়া, কিছু ক্ষেত্রে শিল্পোৎপাদনের গতি মন্থর হওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। অর্থনীতিবিদদের মতে, গত কয়েক বছরে ভারতের প্রবৃদ্ধি ৭%- এর বেশি থাকলেও, এবার সামান্য কমে ৬.৪%- এ নামা স্বাভাবিক, কারণ বৈশ্বিক অর্থনীতি এখন চাপের মধ্যে রয়েছে। তবুও, এই হার অন্যান্য বড় অর্থনীতির তুলনায় অনেকটাই এগিয়ে। অর্থাৎ, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারত তার প্রবৃদ্ধির গতি ধরে রেখেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading