buzywithinfoBuzy With Info
Everything About Business
Fixed Deposit

২০২৫ সালের জন্য দেশীয় ব্যাংকগুলির FD স্কিমে চমক! কোন ব্যাংকের, কোন কোন স্কিমে পারবেন বিনিয়োগ করতে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

FD হল একটি নন-মার্কেট- লিঙ্কড বিনিয়োগ। যেখানে আপনি একটি নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি ব্যাংকে পূর্ব নির্ধারিত সুদের হারে জমা করেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), ব্যাংক অফ বরোদা (BOB) এবং IDBI ব্যাংক সহ শীর্ষস্থানীয় ব্যাংকগুলি ২০২৫ সালের জানুয়ারিতে নতুন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (FD) স্কিম চালু করেছে। এই স্কিমগুলি উচ্চতর সুদের হার, বর্ধিত নমনীয়তা এবং বিভিন্ন গ্রাহক বিভাগের জন্য উপযুক্ত বিকল্পগুলি অফার করে। আমানতের প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে ব্যাংকগুলি বিনিয়োগকারীদের আরও ভালো রিটার্ন প্রদানের জন্য তাদের FD প্রডাক্টগুলি বৃদ্ধি করছে। 

10

নতুন বছরের আকর্ষনীয় FD স্কিমগুলি হল:

  1. SBI প্যাটর্নস FD: স্টেট ব্যাংকের এই FD স্কিমটি বিশেষ করে ৮০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট স্কিম। এটি সাধারণ প্রবীণ নাগরিকদের প্রদত্ত সুদের হারের চেয়ে অতী প্রবীণদের ০.১০% অতিরিক্ত সুদের হার অফার করে। আর তা বিদ্যমান এবং নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য। বর্তমানে স্কিমটি অতি প্রবীণদের ২-৩ বছরের মেয়াদে সর্বোচ্চ ৭.৬% সুদের হার অফার করছে। সর্বোচ্চ ৩ কোটি এবং সর্বনিম্ন ১,০০০ টাকা জমা করা যাবে প্যাটর্নস FD স্কিমে।
  1. ব্যাংক অফ বরোদা লিক্যুইডি FD স্কিম:  এই ব্যাংক রিটেল বিনিয়োগকারীদের জন্য লিক্যুইড ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। BOB সাধারণ নাগরিকদের জন্য ৪০০ দিনের উৎসব স্কিমে ৭.৩০% সুদের হার অফার করে। ৩ কোটি টাকার কম আমানতের জন্য ব্যাংকটি এই লিক্যুইডি FD স্কিমে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৫০% সুদের হার অফার করে থাকে।
  1. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৩০৩ & ৫০৬ দিনের FD স্কিম:  PNB দুটি মেয়াদ চালু করেছে। তার মধ্যে প্রথমটি হল ৩০৩ দিনের FD। যা সাধারণ নাগরিকদের ৭% সুদের হার অফার করে। আর দ্বিতীয়টি হল ৫০৬ দিনের FD। যা সাধারণ নাগরিকদের ৬.৭% সুদের হার অফার করে থাকে।

IDBI ব্যাংকের সুপার সিনিয়রদের জন্য FD স্কিম:  এই দেশীয় ব্যাংকটি উৎসব FD স্কিমের অংশ হিসেবে চিরঞ্জীবী সুপার সিনিয়র সিটিজেন FD চালু করেছে। যা মূলত ৮০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের আর্থিক চাহিদা মেটাতে তৈরি করা হয়েছে। এই স্কিমের অধীনে ৫৫৫ দিনের মেয়াদের FD-তে সর্বোচ্চ ৮.০৫% সুদের হার পাওয়া যাচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading