Article By – সুনন্দা সেন

আসন্ন মুদ্রানীতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)- এর আরও সুদের হার কমানোর প্রত্যাশার কারণে দেশের বৃহত্তম ঋণদাতা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) মার্জিনের উপর চাপের সম্মুখীন হবে বলে আশা করা হচ্ছে। বিষয়টি জানালেন SBI- এর চেয়ারম্যান সিএস সেট্টি (CS Setty)। তিনি বলেন, “আমরা আরও ৫০ বেস পয়েন্ট রেট কমানোর আশা করছি, যার অর্থ মার্জিনের উপর অবশ্যই কিছু চাপ থাকবে”। সেট্টি এর কারণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে, পলিসি রেট কমানোর সাথে সাথে কিছু পোর্টফোলিওর মূল্য পরিবর্তন করা হয়। অন্যদিকে আমানতের ক্ষেত্রে কিছুটা সময় লাগে এবং সাধারণত ১২ থেকে ১৮ মাস বিলম্ব হয়, যা মার্জিনের উপর প্রভাব ফেলে।
জানুয়ারি-মার্চ প্রান্তিকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পুরো ব্যাংকের নেট সুদের মার্জিন (NIM) কমে ৩%-এ দাঁড়িয়েছে। যা গত অর্থবছরের শেষ অর্থাৎ আগের প্রান্তিকে ৩.১০% এবং আগের বছর একই সময়ে ৩.৩০% ছিল। একইভাবে, দেশীয় NIM রিপোর্টিং প্রান্তিকে ৩.১৫%- এ নেমে এসেছে। যা এক বছর আগের একই সময়ে ৩.৪৭% ছিল। অবশ্য তা ত্রৈমাসিক ভিত্তিতে একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাজার অংশগ্রহণকারীদের মধ্যে ক্রমবর্ধমান ঐকমত্য রয়েছে যে, শুল্ক যুদ্ধের মধ্যে প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক আসন্ন নীতিমালায় আরও সুদের হার কমাবে।
আসলে মুদ্রাস্ফীতি শীতল হয়ে যাওয়ার ফলে সুদের হার কমানোর সুযোগ তৈরি হচ্ছে। যা দেখে সেট্টি আরও বলেন যে মার্জিনের পূর্বাভাস সম্পূর্ণরূপে হার চক্রের উপর নির্ভরশীল এবং দেশের কাছে যে সৌম্য মুদ্রাস্ফীতির পরিস্থিতি রয়েছে। তা দেখে স্টেট ব্যাংক আশা করে যে আরও হার কমানো হবে। ৯ এপ্রিল,২০২৫ কেন্দ্রীয় ব্যাংক মূল রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বা bps কমিয়েছে। যা টানা দ্বিতীয়বারের মতো হ্রাস। আর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূল্যস্ফীতির স্বাভাবিক সম্ভাবনা এবং মাঝারি প্রবৃদ্ধির জন্য। কারণ এটি তার অবস্থান ‘নিরপেক্ষ’ থেকে ‘সহনশীল’-এও পরিবর্তন করেছে।




