Article By – সুনন্দা সেন

ভারতীয় বেশ কয়েকটি ব্যাংক চলতি বছরের শেষ মাসে বা ডিসেম্বর ২০২৪-এ তার ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। আর এই তালিকায় রয়েছে জনপ্রিয় দুই স্মল ফাইন্যান্স ব্যাংক। সংশোধিত FD হার অনুসারে, বিনিয়োগকারীরা তাদের ফিক্সড ডিপোজিটের উপর ৯% পর্যন্ত রিটার্ন উপার্জন করতে পারবেন। FD হল বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে উপযুক্ত বিনিয়োগ বিকল্পগুলির মধ্যে একটি। যার উপর কোনো প্রকার বাজার অস্থিরতার প্রভাব পড়ে না। তাই স্থিতিশীল রিটার্ন পাওয়ার সুযোগ থাকে। ডিসেম্বর, ২০২৪-এ ইক্যুইটান্স স্মল ফাইন্যান্স ব্যাংক এবং কত সুদের হার অফার করছে তা দেখে নেওয়া যাক। :-
- ইক্যুইটি স্মল ফাইন্যান্স ব্যাংক: এই ব্যাংকটি নির্দিষ্ট মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকদের ৮.৭৫% পর্যন্ত সুদের হার অফার করছে। আর নতুন FD রেটগুলি ২ ডিসেম্বর, ২০২৪-এ সংশোধিত হয়েছে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, সাধারণ নাগরিকদের জন্য সংশোধিত FD-রেটগুলি ৩.৫% থেকে ৮.২৫%- এর মধ্যে রয়েছে। আর সমস্ত FD হার গুলি হল:
| FD মেয়াদ | সাধারণ নাগরিকদের জন্য | প্রবীণ নাগরিকদের জন্য |
| ৭-১৪ দিন | ৩.৫% | ৪% |
| ১৫-২৯ দিন | ৩.৫% | ৪% |
| ৩০-৪৫ দিন | ৪% | ৪.৫% |
| ৪৬-৬২ দিন | ৪.৫% | ৫% |
| ৬৩-৯০ দিন | ৪.৫% | ৫% |
| ৯১-১২০ দিন | ৫.২৫% | ৫.৭৫% |
| ১২১-১৮০ দিন | ৫.২৫% | ৫.৭৫% |
| ১৮১-২১০ দিন | ৬.৭৫% | ৭.২৫% |
| ২১১-২৭০ দিন | ৬.৭৫% | ৭.২৫% |
| ১ বছর-৪৪৩ দিন | ৮.১% | ৮.৬% |
| ৪৪৪ দিন | ৮.১৫% | ৮.৬৫% |
| ৪৪৫ দিন-১৮ মাস | ৮.১% | ৮.৬% |
| ২ বছর ১ দিন-৮৮৭ দিন | ৮% | ৮.৫% |
| ৮৮৮ দিন | ৮.২৫% | ৮.৭৫% |
| ৮৮৯ দিন-৩ বছর | ৮% | ৮.৫০% |
| ৩ বছর ১ দিন-৪ বছর | ৭.৫০% | ৮% |
| ৪ বছর ১ দিন-৫ বছর | ৭.২৫% | ৭.৭৫% |
| ৫ বছর ১ দিন-১০ বছর | ৭.২৫% | ৭.৭৫% |
- সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক: ব্যাংকটি নির্দিষ্ট মেয়াদের FD-তে প্রবীণ নাগরীকদের ৯.১% পর্যন্ত সুদের হার অফার করছে। আর নতুন সুদের হার ১৭ ডিসেম্বর, ২০২৪-থেকে কার্যকর হয়েছে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, সাধারণ নাগরিকদের জন্য সংশোধিত FD-রেটগুলি ৩% থেকে ৮.৬০%- এর মধ্যে রয়েছে। সংশোধিত সুদের হার:
| FD মেয়াদ | সাধারণ নাগরিকদের জন্য | প্রবীণ নাগরিকদের জন্য |
| ৭-১৪ দিন | ৪% | ৪.৫০% |
| ১৫-৪৫ দিন | ৪.২৫% | ৪.৭৫% |
| ৪৬-৯০ দিন | ৪.৫০% | ৫% |
| ৯১ দিন-৬ মাস | ৫% | ৫.৫০% |
| ৬ মাস ১ দিন | ৭.২৫% | ৭.৭৫% |
| ৬ মাস ১ দিন বেশি – ৯ মাস | ৫.৫০% | ৬% |
| ৯ মাসে বেশি – ১ বছরের কম সময় | ৬% | ৬.৫০% |
| ১ বছর | ৮.০৫% | ৮.৫৫% |
| ১ বছর ১ দিন – ১৫ মাস | ৮.২৫% | ৮.৭৫% |
| ১৫ মাস ১ দিন – ২ বছর | ৮.৫০% | ৯% |
| ২ বছর ১ দিন – ৩ বছর | ৮.৬০% | ৯.১০% |
| ৩ বছর ১ দিন – ৫ বছরের কম | ৬.৭৫% | ৭.২৫% |
| ৫ বছর | ৮.২৫% | ৮.৭৫% |
| ৫ বছর ১ দিন – ১০ বছর | ৭.২৫% | ৭.৭৫% |




