HDFC ব্যাংক তার ক্রেডিট কার্ড নীতিতে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। যা ব্যাংকের ক্রেডিট কার্ড ধারকদের বিভিন্ন ধরণের লেনদেন এবং ফি (Fee)- কে প্রভাবিত করবে। HDFC ব্যাংকের পরিবর্তিত ক্রেডিট কার্ড নীতি ১ আগস্ট, ২০২৪ থেকে কার্যকর করে। চলুন তবে আর দেরি না করে যে যে বিষয়গুলি ক্রেডিট কার্ড নীতিতে পরিবর্তিত হতে চলে তা দেখে নেওয়া যাক:-
- উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হল- Paytm, CRED- এর মতো থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের মাধ্যমে বিল পেমেন্টের ১% ফি প্রবর্তন করে, এই ফি প্রতি লেনদেনের জন্য ৩ হাজার টাকা করা হবে বলে জানা যাচ্ছে।
- উচ্চ মূল্যের ইউটিলিটি পেমেন্টের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারে ব্যাংক নতুন একটি ফি (Fee) কাঠামো চালু করেছে। যা ৫০ হাজার টাকার নীচে লেনদেনকে প্রভাবিত না করলেও, এই পরিমাণের উপরে লেনদেনে ১% ফি দিতে হবে।
- ১৫ হাজার টাকার বেশি ফুয়েল লেনদেনে HDFC ক্রেডিট কার্ড ব্যবহারে ১% ফি দিতে হবে। অবশ্য ছোট লেনদেনে এই চার্জ দিতে হবে না।
- শিক্ষাগত ক্ষেত্রে অর্থপ্রদানে যদি ক্রেডিট কার্ড বিল থার্ড পার্টি অ্যাপ থেকে দেওয়া হয় তবে HDFC ব্যাংক ১% ফি চার্জ করবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সরাসরি অর্থপ্রদানে ফি আরোপ হবে না।
- আন্তর্জাতিক লেনদেনের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারে HDFC ব্যাংক ৩.৫% মার্কআপ ফি (Markup Fee) প্রয়োগ করবে।
- বকেয়া পরিমাণের উপর নির্ভর করে নতুন ফি কাঠামোতে ফি ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত করে হয়েছে।
- স্টেটমেন্ট ক্রেডিট বা ক্যাশ ব্যাকের জন্য রিওার্ড খরচ বেড়ে ৫০ টাকা হয়েছে।
- নতুন নিয়মে বিভেলভিং ক্রেডিট সুবিধা ব্যবহারকারী গ্রাহকরা প্রতি মাসে ৩.৭৫% ফিনান্স চার্জের সম্মুখীন হবে। যা বকেয় ব্যালেন্স সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত গণনা করা হবে।
Easy – EMI সুবিধা ব্যবহারকারীদের জন্য অনলাইন এবং অফলাইন উভয় স্টোরেই কেনাকাটাগুলিকে EMI- এ রুপান্তর করার জন্য ২৯৯ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেওয়া হবে।
Article By – সুনন্দা সেন






