অনেক ক্ষেত্রেই পুরনো উপায়ে বিনিয়োগ করলে মনের মত আর্থিক রিটার্ন পাওয়া যায় না। মুদ্রাস্ফিতির হার যেভাবে বাড়ছে সেই অনুযায়ী সেভিংস থেকে যথাযথ রিটার্ন না পাওয়ায়, মানুষ এখন মিউচুয়াল ফান্ড, স্টক এবং বন্ডের দিকেই বেশি ঝুঁকছে। কিন্তু এই সকল বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের তেমন প্রবেশাধিকার নেই। তাই এবার উদ্ভাবনই উদ্যোগ গ্রহণ করল দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক। একটি নতুন ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করতে চলেছে HDFC ব্যাঙ্ক। এই ডিজিটাল বিনিয়োগের নাম দেওয়া হয়েছে স্মার্টওয়েলথ।
বর্তমানে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে সকলেই যে বিনিয়োগ করেন তেমনটা নয়। HDFC ব্যাঙ্ক জানিয়েছে, তাদের নতুন উদ্যোগের মাধ্যমে প্রত্যেক ভারতবাসীকে সম্পদ পরিষেবা প্রদান এবং বিনিয়োগকে সহজ ও স্বচ্ছ করার জন্য একটি নতুন ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম চালু করা হবে। পাশাপাশি, বিনিয়োগকারীরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য, HDFC ব্যাঙ্ক স্মার্টওয়েলথ-এ অনেকগুলি ফিচারস থাকছে। বর্তমান এবং নতুন বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে এই অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সম্পদের পরিষেবা জনগণের কাছে পৌঁছে যায়।
স্মার্টওয়েলথ প্ল্যাটফর্মটি ব্যবহার করা সহজ। এটি স্মার্ট ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমবারের বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই অ্যাপ। ব্যাঙ্ক জানিয়েছে, যাতে ব্যবহারকারীরা তাদের HDFC ব্যাঙ্ক FD এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য এই অ্যাপে থাকছে অত্যাধুনিক সরঞ্জাম। এইচডিএফসি ব্যাঙ্ক স্মার্টওয়েলথের সাহায্যে ব্যবহারকারীরা SmartJars তৈরি করতে পারবেন, যার ফলে তাদের স্বপ্ন সময়মতো সত্যি হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে।
Article By – আস্তিক ঘোষ






