Article By – সুনন্দা সেন

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI- এর জন্য চলতি বছর বা ২০২৪ সাল একটি সফল বছর। বছরের শেষে ১১ ডিসেম্বর ২০২৪-এ এসেও এর শেয়ার ৮৬৬ টাকায় লেনদেন হয়েছে। যা একবছর আগের অর্থাৎ ২০২৩ সালের একই সময়ের ৬১২,২৫ টাকা শেয়ার মূল্য থেকে ৪১.৫% বেশি। যেখানে নিফটি ব্যাংক এই সময়ের মধ্যে ১৩% এবং নিফটি ৫০- ও ১৭%-১৮% বেড়েছে। তা দেখে বলা যায় যে SBI-এর শেয়ারহোল্ডাররা ভারতীয় বাজারের দুই বৃহত্তম বেঞ্চমার্ক সূচকের তুলনায় বেশি উপার্জন করেছে এক বছরে। ২০২৫ সালটা ঠিক ততটাই ভালো হওয়ার সম্ভাবনা কী আছে?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ার কভারকারী ৫০ জন বিশ্লেষকের মধ্যে ২৭ জন জানিয়েছেন, স্টকের টার্কেট প্রাইজ আগামী বছরের জন্য ১,০০০ টাকা বা তার বেশি হবে। বিশ্লেষক কোম্পানি জেফারিস (Jefferies) SBI-এর শেয়ারে তার টার্কেট প্রাইস ১,০৩০ টাকা নির্ধারনের সাথে ‘বাই’ রেটিং বজায় রেখেছে। যার দরুণ আশা করা যাচ্ছে যে স্টকের সম্ভাব্য মূল্য ১৮% ঊর্ধগতির ইঙ্গিত বজায় রাখছে। এছাড়া বিশ্লেষকরা SBI-এর শেয়ার নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছে।
জেফারিস সংস্থা প্রথমেই জানিয়েছে, শেয়ারহোল্ডারদের জন্য ‘বাই’ কল বজায় থাকার পাশাপাশি ২০২৫ সালে শেয়ারে বিয়ারিশ গতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া বিশ্লেষক সংস্থা SBI-এর শেয়ার পছন্দ করে। কারণ এর শক্তিশালী সম্পদের গুণমান এবং কঠিন উপার্জনের দৃষ্টি। তহবিল – ভিত্তির ঋণের হার বা MCLR-এর প্রান্তি ব্যয়ের সাথে যুক্ত ঋণের কারণে ব্যাংকটি সুদের হার কমানো বা পরিচালনা করার জন্যও ব্যাংকটি উপযুক্ত। জেফারিস বিশ্বাস করে যে SBI শেয়ারহোল্ডার বছরেও উপার্জনে বৃদ্ধি দেখতে পাবেন এবং বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগে তা বিশেষ লক্ষ্য করা যাবে।
কর্নস্টেইনের প্রণব গুন্ডলপাল্লে বিশ্বাস করেন যে SBI-এর শেয়ারগুলি মোটামুটি মূল্যবান। তবে আগামী আরও বৃদ্ধ জন্য সীমিত বৃদ্ধি আশা করছেন। কারণ তিনি বলেছেন যে SBI-এর আমানতের বৃদ্ধি অন্যান্য বেসরকারি ব্যাংকগুলির তুলনায় ধীর হয়েছে। সম্প্রতি RBI-এর দ্বারা CRR কাট স্বল্প মেয়াদী স্বস্তি প্রদান করতে পারলেও। আমানত বৃদ্ধি না করলে SBI-এর শেয়ারেরও ব্যাংকের মতো দীর্ঘমেয়াদী বৃদ্ধির সম্ভাবনার অনুমান পরিবর্তিত হবে না।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




