buzywithinfoBuzy With Info
Everything About Business
forex reserves

টাকার মানে সামান্য পতন; তবে বৈদেশিক মুদ্রায় ফান্ডে লক্ষ্য করা যাচ্ছে ৭০৩ বিলিয়ন ডলারের সর্বোচ্চ স্তর

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার আবার নতুন উচ্চতায় পৌঁছেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতের ফরেক্স রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০৩ বিলিয়ন ডলারে। যা অর্থনীতির জন্য একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে। তবে একই সময়ে টাকার মান ডলারের তুলনায় সামান্য ১৪ পয়সা হ্রাস পেয়েছে বলে জানা যাচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার ভান্ডারের বৃদ্ধি মূলত রপ্তানি আয়, বিদেশী বিনিয়োগ প্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ব্যবস্থাপনার ফলে।

July 18 New in article ads By Sir 1

এছাড়া শক্তিশালী রিজার্ভ সাধারণত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাজারে আস্থার প্রতিফলন হিসেবে ধরা হয়। অর্থাৎ একদিকে শক্তিশালী ফরেক্স রিজার্ভ (বৈদেশিক মুদ্রার ভান্ডার) দেশের আর্থিক অবস্থানকে মজবুত করছে, অন্যদিকে রুপির সামান্য দুর্বলতা বাজারে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। বর্তমান সময় সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের সতর্কতা অবলম্বনে কথাও বলা হয়েছে।
এদিকে আবার রুপির এই সামান্য পতনের পিছনে আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান, তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তা ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পতন খুব বেশি নয়, তবুও এটি আমদানি ব্যয় এবং কিছু সেক্টরে চাপ তৈরি করতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, এই ধরনের ছোট ওঠানামা বৈদেশিক মুদ্রা বাজারে স্বাভাবিক ঘটনা। তবে দীর্ঘমেয়াদে রিজার্ভ বাড়তে থাকলে রুপি স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading