buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

জুলাই মাসে ঠিক কত দিন থাকবে ব্যাংক বন্ধ? RBI দ্বারা প্রকাশিত দুটি তালিকা থেকে জেনে নিন কবে এবং কোন রাজ্যের ব্যাংক থাকবে বন্ধ; তালিকায় আছে কী আপনার শহর?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫ সালের জুলাই মাসে ভারতে রাজ্য ভেদে ব্যাংক ছুটি থাকবে। যা মূলত আঞ্চলিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে ঘটে। এছাড়া প্রতিমাসের রবিবারের পাশাপাশি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। বর্তমান যুগে বেশিরভাগ ব্যাংকিং কার্যকলাপ অনলাইনে সম্পন্ন করা গেলেও কিছু কাজের জন্য গ্রাহকদের ব্যাংকে যেতে হয়। যেমন ধরুণ, প্রচুর নগদ টাকা তোলা বা জমা দেওয়া, লকার অ্যাক্সেস ইত্যাদি। জুলাই মাসে অনেকগুলি তারিখে ব্যাংক বন্ধ থাকবে। 

July 18 New in article ads By Sir

RBI-এর তালিকা অনুসারে, জুলাই ২০২৫-এ ৭টি ব্যাংক হোলি ডে রয়েছে। তবে প্রত্যেকটি ছুটি পাওয়া যাবে পৃথক রাজ্যে। তবে চলুন ব্যাংকের ছুটির তারিখ এবং ছুটির কারণগুলি জেনে নেওয়া যাক। –

  1. ৩জুলাই, ২০২৫ (বৃহস্পতিবার):  খারচি পূজা উপলক্ষে ৩জুলাই, ২০২৫-এ ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে। খারচি পূজা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা পুরো এক সপ্তাহ ধরে চলে। 
  1. ৫জুলাই, ২০২৫ (শনিবার):  গুরু হরগোবিন্দের জন্মদিন উদযাপনের জন্য ৫জুলাই, ২০২৫-এ জম্বু এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে। গুরু হরগোবিন্দ ছিলেন শিখ ধর্মের দশজন গুরুর মধ্যে ষষ্ঠতম গুরু। তার জন্মদিন জম্বু ও কাশ্মীরে সরকারি ছুটির দিন হিসাবে বিবেচিত হয়। 
  1. ১৪জুলাই, ২০২৫ (সোমবার):  ওই দিন বেহদীন খালামের জন্য মেঘালয়ে ব্যাংক বন্ধ থাকবে। রোগ নিরাময় এবং অশুভ শক্তি তাড়ানো ও ভালো ফসলের জন্য আশীর্বাদ কামনা করে এই উৎসব পালিত হয়। 
  1. ১৬জুলাই, ২০২৫ (বুধবার):  হরেলা উপলক্ষে উত্তরাখন্ডে ১৬জুলাই, ২০২৫-এ ব্যাংক বন্ধ থাকবে। এটি বর্ষার শুরুতে পালিত হওয়া এক আঞ্চলিক উৎসব। এতে প্রচুর ফসলের জন্য প্রাথর্না করাও হয়। 
  1. ১৭জুলাই (বৃথস্পতিবার):  খাসি প্রধান এবং একজন স্বাধীনতা সংগত্রামী ইউ তিরত (U Tirot)-এর মৃত্যবার্ষিকী স্মরণে ১৭জুলাই, ২০২৫-এ মেঘালয়ের ব্যাংকগুলি বন্ধ থাকবে। দিনটি ইউ তিরত সিং দিবস হিসেবে পালিত হয়। 
  1. ১৯জুলাই, ২০২৫ (শনিবার):  ত্রিপুরায় কের পুজা (Ker Puja)-এর জন্য ১৯জুলাই ব্যাংক বন্ধ থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ হীন্দুধর্মীয় উৎসব। যা খারটি পূজার সমাপ্ত হলে পালিত হয়। এছাড়া এটিও ত্রিপুরার একটি সরকারি ছুটি।
  1. ২৮জুলাই, ২০২৫ (সোমবার):  সিকিমের ব্যাংকগুলি দ্রকপা তেলে-জি (Drukpa Tshe-Zi) উপলক্ষে ২৮জুলাই, ২০২৫-এ বন্ধ থাকবে। যা আদপে একটি বৌদ্ধ উৎসব। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading