Article By – সুনন্দা সেন

ICICI ব্যাংক নতুন সেভিংস অ্যাকাউন্টের জন্য ন্যূনতম মাসিক গড় ব্যালেন্স বা MAB (Minimum monthly average balance) প্রয়োজনীয়তাতে সামঞ্জস্য এনেছে। পূর্বের বড় অঙ্কের ন্যূনতম ব্যালেন্সের বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভ ব্যাংকের সীদ্ধান্ত বদলে সাহায্য করেছে। ৫০,০০০ হাজার ন্যূনতম গড় ব্যালেন্সের জন্য ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংকটি সর্বোচ্চ MAB প্রয়োজনীয় ব্যাংক হয়ে উঠতো। যা তার সমক্ষ HDFC ব্যাংক এবং স্টেট ব্যাংক থেকেও বেশি ছিল। তবে ১ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হওয়া নিয়মটি অত্যাধিক উচ্চ ছিল। বিশেষ করে মধ্যবিত্ত, গ্রামীণ এবং আধা-শহুরে (মফস্বল) গ্রাহকদের জন্য, যারা নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের উপর খুব বেশি নির্ভরশীল। তাই প্রাথমিক মূল্যবৃদ্ধির উপর সাধারণ গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে, তাই ICICI ব্যাংক পুনঃবিবেচনা করতে বাধ্য হয়।
ICICI ব্যাংক দ্বারা সদ্য প্রকাশিত নতুন সেভিংস অ্যাকাউন্টের জন্য ন্যূনতম মাসিক ব্যালেন্স এখন মেট্রো এবং শহরাঞ্চলের গ্রাহকদের জন্য ১৫,০০০ টাকা, আধা-শহরাঞ্চল বা মফস্বলের গ্রাহকদের জন্য ৭,৫০০ টাকা এবং গ্রামীণ অ্যাকাউন্টধারীদের জন্য ২,৫০০ টাকা নির্ধারণ করেছে। যা আগে ১ আগস্ট থেকে কার্যকর হওয়া নূন্যতম ব্যালেন্স শহরাঞ্চলের জন্য পূর্ব ঘোষিত ৫০,০০০ টাকা, আধা-শহরাঞ্চলের জন্য ২৫,০০০ টাকা এবং গ্রামীণ অ্যাকাউন্টধারীদের জন্য নির্ধারণ করা ১০,০০০ টাকা থেকে অনেক কম। অনেকে আশঙ্কা করেছিল ছিল উচ্চ MAB গ্রাহকদের পক্ষে বজায় রাখা কষ্টের হবে। এমন অবস্থায় ব্যাংকের এই সীদ্ধান্ত প্রমাণ করে দেয় যে ব্যাংক গ্রাহকদের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাজ করার জন্য পরিকল্পনা করে। আর ব্যাংকগুলি বিশেষ করে আধা-শহরাঞ্চল এবং গ্রামীণ গ্রাহকদের কথা চিন্তা করে।
ব্যাংকটি একটি বিবৃতিতে বলেছে, ICICI ব্যাংক ১ আগস্ট, ২০২৫ থেকে খোলা নতুন সেভিংস অ্যাকাউন্টের জন্য মাসিক গড় ব্যালেন্সের জন্য নতুন প্রয়োজনীয়তা চালু করে। যার পর ব্যাংকটির গ্রাহকদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যারপর ICICI ব্যাংকের অভ্যন্তরীণ কমিটি গ্রাহকদের প্রত্যাশা এবং পছন্দগুলিকে আরও ভালভাবে প্রতিফলিত করার জন্য এই প্রয়োজনীয়তাগুলি সংশোধন করেছে। বিশেষজ্ঞরা বলেন, ভারতের ক্রমবর্ধমান GDP এবং প্রতিযোগীতামূলক আর্থিক অবস্থানের মধ্যে বেসরকারি ব্যাংক ধনীগ্রাহক খোঁজার জন্য লক্ষ্য নিয়েছে। এমন সময় সংশোধিত নীতিটি জনসাধারণের উদ্বেগের প্রতি ব্যাংকের প্রতিক্রিয়ার প্রমাণ দেয়।




