Article By – সুনন্দা সেন

ভারতীয় শেয়ার বাজারে এই সপ্তাহে ডিভিডেন্ড, বোনাস এবং স্টক স্প্লিটকে ঘিরে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ। একাধিক বড় ও মাঝারি সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। যার ফলে বাজারে বাড়তে পারে লেনদেন ও অস্থিরতা। সবচেয়ে বেশি নজরে রয়েছে CRISIL (ক্রিসিল), যারা প্রতি শেয়ারে ৯ টাকা অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর যে কোম্পানি রয়েছে এই তালিকায়, পতঞ্জলি ফুডের বোর্ডমিটিং এই সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে কোম্পানির চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের পাশাপাশি দ্বিতীয় অন্তর্বর্তী ডিভিডেন্ড নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। আর বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ট্র্যাক টাইম।
পাশাপাশি সেনোফি ইন্ডিয়া (Sanofi India) দিচ্ছে প্রায় ৪৮ টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড, যা এই সপ্তাহের অন্যতম উচ্চ পেআউট। এছঅড়া Schaeffler India এবং CE Automotive India-ও তাদের শেয়ারহোল্ডারদের জন্য যথাক্রমে ৩৫ টাকা এবং ৭ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে কর্পোরেট অ্যাকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় আপডেট এসেছে অ্যানলন হেলথকেয়ার (Anlon Healthcare) থেকে, সংস্থাটি ১:১ বোনাস শেয়ার দেওয়ার পাশাপাশি ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ারকে ২ টাকায় ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া Kega Jewellers ৪:১ অনুপাতে বোনাস শেয়ার ঘোষণা করেছে, যা বাজারে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। এই ধরনের বোনাস ও স্টক স্প্লিট সাধারণত শেয়ারের লিক্যুইডিটি বা তারল্য বাড়ায় এবং ছোট বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করে। বাজার বিশেষজ্ঞদের মতে, ডিভিডেন্ড বা বোনাসের মতো কর্পোরেট অ্যাকশন শেয়ারের দামে স্বল্পমেয়াদে প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে কোম্পানির মূল আর্থিক অবস্থঅই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বিনিয়োগের আগে ফান্ডামেন্টাল বিশ্লেষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাথে বিনিয়োগকারীদের এক্স-ডেট ও রেকর্ড ডেটের দিকে নজর রাখার পরামর্শ প্রদান।




