Article By – সুনন্দা সেন

দেশের ব্যাংকিং ব্যবস্থায় নগদ সঙ্কটের মধ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি, ২০২৫) এক নিলামে ভারতের কেন্দ্রীয় ৯১ এবং ১৮২ দিনের ট্রেজারি বিলের জন্য কোন ও বিড গ্রহণ করেননি। এক বিবৃতিতে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI ২৬,০০০ কোটি টাকার (৩ বিলিয়ন ডলার) বিক্রয়ের জন্য দরপত্র প্রত্যাখ্যান করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ ৩৬৪ দিনের বিলের ৭০০০ কোটি টাকার ৬.৫৬৩৮% হারে বিক্রি করেছে। রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক নগদ বিনিয়োগ ব্যবস্থা সত্ত্বেও ভারতের ব্যাংকিং ব্যবস্থার লিক্যুইডিটি এখনও গভীর ঘাটতির মধ্যে রয়েছে।
ব্লুমবার্গ ইকোনমিক্স সূচক অনুসারে, বুধবার বা ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় ২ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের ট্রেজারি এবং ক্যাপিটাল মার্কেটের প্রধান গোপাল ত্রিপাঠি বলেছেন, কর আদায়ের পর সরকার এখন তুলনামূলকভাবে কমর্ফোটেবেল ক্যাশ ব্যালেন্সের উপর বসে থাকতে পারে। তাই RBI হয়তো ব্যাংকিং ব্যবস্থার তরলতা সমর্থন করার জন্য এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসের শেষের দিক থেকে তিনটি নিলামের মাধ্যমে খোলা বাজারের বন্ড ক্রয়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সিস্টেমে ১ লক্ষ কোটি টাকা যোগ করেছে।
ফরেক্স সোয়াপের মাধ্যমে ৫ বিলিয়ন ডলারের সমতুল্য তরলতা প্রবেশ করিয়েছে এবং দীর্ঘ মেয়াদী টি-বিলের পরিবর্তনশীল রেপো নিলামও করছে। আজকের টি-বিল বিক্রয় ফলাফলের পরে পাঁচ বছরের বন্ডটি ৬.৬৫%-এ স্থিতিশীল লেনদেন করছিল। মে মাসে RBI ট্রেজারি বিলের মাধ্যমে সরকারের জন্য ঋণ কমানোর ঘোষণা করেছিল। কর্তৃপক্ষ একটি বড় লভ্যাংশ স্থানান্তরের কয়েকদিন আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সরকারকে অর্থ প্রদান সাধারণত সময়ের সাথে সাথে ব্যাংকিং ব্যবস্থায় তারল্য উন্নত করে।




