Article By – সুনন্দা সেন

ইন্ডিয়ান ব্যাংক ৮মে, ২০২৫ থেকে IND সিকিউর চালু করেছে। যার বিনিয়োগ শুরু হবে ১,০০০ থেকে এবং সর্বোচ্চ ৩কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আর এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত। ব্যাংকটি নতুন FD-তে সাধারণ নাগরিকদের ৭.১৫%, প্রবীণ নাগরিকদের ৭.৬৫% এবং প্রবীণ নাগরিকদের ৭.৯০% সুদের হার অফার করছে। ইন্ডিয়ান ব্যাংকের আর একটি FD হল IND গ্রিন। যাতে ৫৫৫ দিনের মেয়াদে আপনারা ১,০০০ টাকা থেকে ৩ কোটি টাকার কম অর্থ বিনিয়োগ করে ভালো নিশ্চিত রিটার্ন পেতে পারেন। আর এই স্পেশাল FD-তে ব্যাংক সাধারণ নাগরিকদের ৬.৮০%, প্রবীণদের ৭.৩০% এবং অতি প্রবীণদের ৭.৫৫% সুদের হার অফার করে।
এছাড়া সম্প্রতিকালে ইন্ডিয়ান ব্যাংক তার দুটি ফিক্সড ডিপোজিট স্কিম বন্ধ করে দিয়েছে। আর সেগুলি হলো IND সুপার ৪০০ ডেস এবং IND Supreme 300 Days Retail Term Deposit। ইন্ডিয়ান ব্যাংক ৪৪৪ দিনের জন্য বিশেষ মেয়াদী FD অফার করে। যার সুদের হার ৭.১৫% এবং ৫৫৫ দিনের জন্য ৬.৮০%। এছাড়া ১ বছরের FD-এর জন্য সরকারি ব্যাংকটি ৬.১০% সুদ অফার করে। ১-২ বছরের জন্য বার্ষিক ৭.১০%, ২-৩ বছরের জন্য ৬.৭০% এবং ৩-৫ বছরের মেয়াদে ব্যাংকটি ৬.২৫% সুদের হার অফার করে। এমনি ৫ বছরের মেয়াদেও ইন্ডিয়ান ব্যাংক ৬.২৫% সুদের হার অফার করে থাকে।
ইতিমধ্যে ব্যাংকটি গত মাসে তার সেভিংস ব্যাংক ডিপোজিটেও সংশোধন করেছে। ১০ লক্ষ টাকা পর্যন্ত সেভিংসে ব্যাংকটি ২.৯০%-এর তুলনায় কমিয়ে ২.৭৫% সুদ অফার করছে। ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকার মধ্যে ব্যাংক আমানত (ডিপোজিট)-এর জন্য সংশোধিত সুদের হার ২.৮% এবং ২ কোটি টাকার বেশি অর্থের জন্য সুদের হার আগের মতো অর্থাৎ ২.৯০% অফার করছে। আর ৯ এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টানা দ্বিতীয়বারের মতো ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর পর বেশিরভাগ ব্যাংক তাদের সুদের হার কমিয়েছে, তাদের মধ্যে ছিলো ইন্ডিয়ান ব্যাংক।




