buzywithinfoBuzy With Info
Everything About Business
Ministry of finance

ভারতীয় ব্যাংকগুলিকে ‘কোর ব্যাংকিং’- এর উপর ফোকাশ করতে হবে! বৈঠকে এমন কথা কেনো বললেন অর্থমন্ত্রী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শনিবার অর্থাৎ আজ (১০ আগস্ট) ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে বৈঠক করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় ব্যাংকগুলিকে ‘কোর ব্যাংকিং’- এ ফোকাস করার কথা বলেছে। পাশাপাশি এই বিষয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। কেবল সরকার নয় দেশের কেন্দ্রীয় ব্যাংক RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও ব্যাংকগুলিকে ‘কোর ব্যাংকিং’- এ ফোকাস করার কথা বলেছে। কারণ ব্যাংকগুলি প্রয়োজনে গ্রাহকদের ঋণ এবং অন্যান্য সহায়তা প্রদান করে থাকে। RBI– গভর্নর আরও জানিয়েছেন যে ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিট এবং ঋণের সুদের হার নির্ধারন করতে পারে। একাজে অন্য কেউ নিয়ন্ত্রন করবে না। 

7 3

শক্তিকান্ত দাস বৈঠকে ব্যাংকিং খাতে ডিপোজিট – লিডিংয়ের অমিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ব্যাংকগুলি ক্রমবর্ধমান ক্রেডিট চাহিদা মেটাতে স্বল্পমেয়াদী, নন রিটেল ডিপোজিট এবং অন্যান্য আর্থিক উপকরণের উপর নির্ভর হয়ে পড়ছে। যেগুলি ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সম্ভাব্য তারল্য বা লিক্যুইডিটির সমস্যাগুলির দিকে নিয়ে যেতে পারে। তাই ব্যাংকগুলিকে বিভিন্ন পরিষেবা এবং বিভিন্ন স্কিমের উপর জোর দিয়ে আর্থিক সঞ্চয়কে একত্রিত করার উপর বিশেষ ফোকাস করাতে হবে।

New in article ads By Sir

অর্থমন্ত্রী এবং RBI গভর্নর এই কারণগুলির জন্যের ‘কোর ব্যাংকিং’ বা ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমগুলির দিকে বিশেষ ভাবে ফোকাস করতে বলেছেন ভারতীয় ব্যাংকগুলিকে। পাশাপাশি সীতারামন ফিক্সড ডিপোজিট এবং ঋণের মধ্যে অমিল দূর করার জন্য ব্যাংকগুলিকে জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহের জন্য উদ্ভাবনীয় এবং আকর্ষনীয় FD স্কিম নিতে আসতে বলেছিলেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading