Article By – সুনন্দা সেন

গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি রেপো রেট ৫.৫%- এ অপরিবর্তিত রাখা হয়েছে। আর এই নিরপেক্ষ অবস্থান বজায় রাখার পর ভারতীয় শেয়ার বাজার, দেশীয় বেঞ্চমার্ক সূচক নিফটি৫০ এবং সেনসেক্সের লেনদেন নিম্নমুখী হয়েছে। অবশ্য লেনদেনের শুরুতে সামান্য উর্ধ্বমুখী লক্ষ্য করা গেছিল। তারপর প্রথম এক ঘন্টার লেনদেনে BSE সেনসেক্স ২৪৭ পয়েন্ট বা ০.৩১% কমে ৮০,৪২৬- এ এবং নিফটি৫০ ৯০ পয়েন্ট কমে ২৪,৫৬০- এ নেমে আসে। নিম্নমুখী লেনদেনের সেনসেক্সের ট্রেন্ট, এশিয়ান পেইন্টস, কোটাক ব্যাংক, ভারতীয় এয়ারটেল এবং BEL লাভ করছে। অন্যদিকে ইনফোসিস, টেক মহিন্দ্রা, ইন্টারনাল এবং বাজাজ ফাইন্যান্স রেড জোনে রয়েছে।
যদিও আরবিআই আগে আরও সহজীকরণের সীমিত সুযোগের ইঙ্গিত দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের প্রস্তাবের পর অনিশ্চয়তার পরে সুদের হারগুলি অপরিবর্তিত রাখা হয়েছিল। ভারতীয় আমদানির উপর মার্কিন শুল্কের উপর উদ্বেগ থাকা সত্ত্বেও, RBI তার চলতি অর্থবছরের GDP প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫%-এ ধরে রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য মুদ্রাস্ফীতি ৩.১% অনুমান করা হয়েছে। যা জুনে অনুমান করা ৩.৭% থেকে কম। অন্যদিকে আশা করা হচ্ছে যে CPI ২০২৬-২৭ অর্থবছরে ৪.৯% বৃদ্ধি পাবে বলে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ওষুধের উপর শুল্ক ২৫০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ঘোষণা করে। তারপর প্রাথমিক লেনদেনে নিফটি ফার্মা এবং হেথক্যয়ার ইনডেক্স ১%-এরও বেশি হ্রাস পেয়েছে। এমনি আজ ওয়াল স্ট্রিটের সাথে এশিয়ার শেয়ারের দামও কমেছে। যার কারণ হিসাবে তুলে ধরা হয়েছে আয়ের উপর শুল্ক আরোপের ক্ষতি। অন্যদিকে ডলার নিম্ন বন্ড ইন্ডের টানা পোড়েনের সাথে লড়াই করছে। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিকের MSCI- এর বিস্তৃত শেয়ার সূচক ০.২% কমেছে। যেখানে জাপানের Nikkei (নিক্কেই)-তে ০.২%- এরই সামাণ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। Nasdaq ফিউচার ০.৩% এবং S&P ফিউচার ০.১% কমেছে।




