buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI governor

ভারতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ মাসের পণ্য আমদানির জন্য যথেষ্ট; বর্তমান পরিস্থিতিতে কী কী জানালেন RBI গভর্নর?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI- এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ (৬ আগস্ট, ২০২৫) বলেছেন যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ মাসের পণ্য আমদানির জন্য যথেষ্ট। গভর্ণর তার মুদ্রানীতি কমিটি বৈঠকের ঘোষণার সময় বলেন, ১ আগস্ট,২০২৫ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯ বিলিয়ন ডলারেরও বেশি কমে ৬৮৮.৯ ডলারে দাঁড়িয়েছে। ২৫ জুলাই, ২০২৫- এ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.৭ বিলিয়ন ডলারেরও বেশি বেড়ে ৬৯৮.১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া ওই সপ্তাহে বৈদেশিক মুদ্রার সম্পদও ১.৩ বিলিয়ন ডলার বৃদ্ধির সাথে প্রায় ৫৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

11

অর্থনীতিবিদরা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করার এবং রাশিয়ান তেল ক্রয়ের অব্যহত নিষেধাজ্ঞার না মেনে চলার জন্য জরিমানাও বৃদ্ধি পেয়েছে। একই সাথে রুপির মানও চাপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। যা প্রধানত RBI-এর ডলার বিক্রির কারণে ঘটেছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতীয় আমদানির উপর শুল্ক ২৫% এরও বেশি আরোপ করা হতে পারে ২৪ ঘন্টায়। সাথে তিনি এও বলেন যে ভারত নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে। 

সাধারণত রিজার্ভ ব্যাংক নির্দিষ্ট সময়ের ব্যবধানে টাকা বা ভারতীয় মুদ্রার তীব্র অবমূল্যায়ন রোধ করার লক্ষ্যে, ডলার বিক্রি সহ তরলতা ব্যবস্থাপনা বা লিক্যুইডিটি ম্যানেজমেন্টের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বৈদেশিক মুদ্রার বাজারের উপর নিবিড় নজর রাখে। পাশাপশি কোনও পূর্ব-নির্ধারিত লক্ষ্য স্তর বা ব্যান্ডের উল্লেখ ছাড়াই বিনিময় হারে অত্যধিক অস্থিরতা নিয়ন্ত্রণ করে। এছাড়া কেবল সুশৃঙ্খল বাজার পরিস্থিতি বজায় রাখার জন্য হস্তক্ষেপ করে বলে জানা যাচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading