Article By – সুনন্দা সেন

IDFC First Bank তাদের সেভিংস অক্যাউন্টের সুদের হারে পরিবর্তন এনেছে। নতুন এই সুদের কাঠামো অনুযায়ী, বিভিন্ন ব্যালান্স স্ল্যাবে আলাদা আলাদা হারে সুদ দেওয়া হবে। ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে ছোট ও মাঝারি (small & medium) সঞ্চয়কারীদের পাশাপাশি বড় অঙ্কের আমানতকারীরাও প্রভাবিত হবেন। নতুন কাঠামো অনুযায়ী, এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস ব্যালান্সে সুদের হার রাখা হয়েছে ৩%। ব্যাংক জানিয়েছে, এই সুদ দেওয়া হবে প্রগ্রেসিভ পদ্ধতিতে। অর্থাৎ পুরো টাকার ওপর একসঙ্গে একটি হার নয়, বরং ব্যালান্সের বিভিন্ন অংশে সংশ্লিষ্ট স্ল্যাব অনুযায়ী সুদের হার গণনা করা হবে।
| সেভিংস অ্যাকাউন্ট | সুদের হার (বার্ষিক ভিত্তিতে) |
| ৫ লক্ষ টাকা পর্যন্ত | ৩% |
| ৫ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা | ৭% |
| এভোব ৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা | ৬.৭৫% |
| এভোব ১০ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকা | ৬% |
| এভোব ২৫ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা | ৫% |
| এভোব ১০০ কোটি টাকা | ৪% |
IDFC First Bank তুলনামূলকভাবে বেশি সুদের জন্য পরিচিত ছিল। নতুন পরিবর্তনের ফলে সর্বোচ্চ সুদের হার কিছুটা কমেছে, তবে ব্যাংকিং বাজারে এখনও এটি প্রতিযোগিতামূলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মাঝারি অঙ্কের সঞ্চয়ের ক্ষেত্রে এই সুদের হার অন্যান্য বহু ব্যাংকের তুলনায় আকর্ষণীয়। বিশেষজ্ঞদের মতে, যাদের সেভিংস অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা রয়েছে, তাঁদের নতুন সুদের কাঠামো ভালো করে বুঝে নেওয়া জরুরি। প্রয়োজনে বিনিয়োগের বিকল্প পথও ভাবা যেতে পারে।




