নিরাপত্তা এবং স্থির রিটার্ণের ক্ষেত্রে বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট। যেখানে নির্দিষ্ট সময়ের জন্য অর্থবিনিয়োগ করে সুদ সমেত ভালো রিটার্ণ পাওয়া যায়। সম্প্রতি দেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি FD স্কিমে গ্রাহকদের আকর্ষণ করতে তাদের হার পরিবর্তন করেছে। এছাড়া কর থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রাহকদের জন্য আলাদা করে ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে একাধিক ব্যাংক। যার নাম হল ‘ট্যাক্স সেভিংস FD’।
ভারতীয় আয়কর আইন ১৯৬১- এর ৮০ সি ধারার অধীনে ব্যাংকের ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট স্কিম থেকে অর্জিত সুদে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। এই ধারার অধীনে গ্রাহকরা বছরে ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পান। বর্তমানে দেশের অধিকাংশ ব্যাংক এই বিশেষ ট্যাক্স সেভিংস FD স্কিমে বার্ষিক ৬.৫০% থেকে ৭.৪০% হারে সুদ প্রদান করছে। যা সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য। তবে দেশের প্রবীণ নাগরিকরা এক্ষেত্রেও তুলনামূলক বেশি সুদের সুবিধা পাচ্ছেন। জানা যাচ্ছে, সাধারণ গ্রাহকদের প্রাপ্য সুদের উপর অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পান প্রবীণ গ্রাহকরা।
চলুন তবে দেরি না করে ভারতের কোন ব্যাংকে বর্তমানে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট স্কিমে কত টাকা সুদ দিচ্ছে তা দেখে নেওয়া যাক। যেমন:-
| ব্যাংকের নাম | সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার | প্রবীণ গ্রাহকদের জন্য সুদের হার |
| স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI | ৬.৫০% | ৭.৫০% |
| পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB | ৬.৫০% | ৭.৫০% |
| ব্যাংক অফ বরোদা বা BOB | ৬.৫০% | ৭.১৫% |
| কোটাক মহিন্দ্রা ব্যাংক | ৬.২০% | ৬.৭০% |
| HDFC ব্যাংক | ৭% | ৭.৫০% |
| IDFC ব্যাংক | ৭% | ৭.৫০% |
| এক্সিস ব্যাংক | ৭% | ৭.৭৫% |
| ডয়চে ব্যাংক (Deutsch Bank) | ৭.২৫% | ৭.৫০% |
| DCB ব্যাংক | ৭.৪০% | ৭.৯০% |
| RBL ব্যাংক | ৭.১০% | ৭.৬০% |
Article By – সুনন্দা সেন






