Article By – সুনন্দা সেন

সপ্তাহজুড়ে অর্থনীতি ও বাজারে এমন কিছু পরিবর্তন ঘটেছে, যা শুধু বিনিয়োগকারীদের জন্য নয়; সাধারণ মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত কয়েকটি চার্টে ধরা পড়েছে এমন কিছু ট্রেন্ড, যা আগামী দিনে ভারতের প্রবৃদ্ধি, শিল্প এবং বাজারের গতিপথ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। ‘দ্য উইক ইন চার্টস’– এ সেই তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। যা আগামী কয়েক মাসে ভারতের প্রবৃদ্ধি, কর্পোরেট আয় এবং শেয়ার বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। –
- প্রথমত, যুক্তরাষ্ট্র ২০২৮ সাল থেকে জেনেরিক ওষুধ আমদানিতে ১০০% এবং পরে ২০০% পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে। ভারতের ওষুধ বা ফার্মা ইন্ডাসস্ট্রি বিশ্বের অন্যতম বৃহৎ জেনেরিক ওষুধ সরবরাহকারী হওয়ায় এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ। যদিও শুল্ক কার্যকর হতে এখনও সময় আছে, তবুও সংস্থাগুলি উৎাদন বৈচিত্র্য, মার্কিন উৎপাদন বাড়ানো এবং নতুন মার্কেট খোঁজার কৌশল নিয়ে ভারতে শুরু করেছে।
- দ্বিতীয়ত, বিদ্যুৎ, ইস্পাত, সিমেন্ট, কয়লা, সার, প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিততে ও রিফাইনারির মতো আটটি কোর শিল্পে বৃদ্ধির হার সাম্প্রতিক মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। নির্মাণ, উৎপাদন এবং শিল্পখাতে চাহিদা কিছুটা দুর্বল হওয়ার ইঙ্গিত মিলছে। যার প্রভাব শিল্প উৎপাদন সূচক এবং সামগ্রিক GDP বৃদ্ধিতেও পড়তে পারে।
- তৃতীয়ত, ভালো বর্ষা, কৃষি উৎপাদনের সম্ভাবনা এবং সরকারি কাঠামো ও কল্যানমূলক ব্যয়ের ফলে গ্রামীণ অঞ্চলে আয়ের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। এর ফলে FMCG, টু-হুইলার, ট্র্যাক্টর এবং গ্রামীণ ভোক্তা পণ্যের বিক্রি বাড়ার আশা করছেন বিশ্লেষকরা। শহুরে চাহিদা কিছুটা দুর্বল থাকলেও গ্রামীণ বাজার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হয়ে উঠতে পারে।
এদিকে ফার্মা রপ্তানির ওপর ভবিষ্যতের চাপ, অন্যদিকে শিল্প উৎপাদনের ধীরগতি (Slow Down) বাজারে উদ্বেগ তৈরি করছে। তবে গ্রামীণ চাহিদার উন্নতি ভোক্তা-নির্ভর কোম্পানিগুলির আয়কে সমর্থন করতে পারে। ফলে আগামী সসপ্তাহগুলিতে বিনিয়োগকারীদের নজর থাকবে কর্পোরেট রেজাল্ট বা ফলাফল, সরকারি অবকাঠামো ব্যয়, বর্ষার অগ্রগতি এবং বৈশ্বিক বাণিজ্য নীতির দিকে। সাথে রপ্তানি, শিল্প উৎপাদন ও কনসামসানের ক্ষেত্রে ভারসাম্যই আগামী দিনে ভারতের প্রবৃদ্ধি এবং শেয়ারবাজারের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




