Article By – সুনন্দা সেন

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) মুদ্রানীতি কমিটি তাদের অক্টোবরের বৈঠকে সুদের হার স্থিতিশীল রাখার সীদ্ধান্ত নিয়েছে। তবে ১৫ অক্টোবর প্রকাশিত কার্যবিবরণী থেকে বোঝা যাচ্ছে যে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। আর্থিক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে ব্যাংকগুলি তাদের আমানতের হার সমন্বয় শুরু করার আগে বিনিয়োগকারীদের পদক্ষেপ নিতে হবে। বর্তমানে খুব কম সংখ্যক ব্যাংক ফিক্সড ডিপোজিটে ৮% বা তার চেয়ে সামান্য বেশি রিটার্ন অফার করে। আবার কিছু ব্যাংক ৭% থেকে ৭.৫০%-এর মধ্যেও উচ্চ সুদের হার অফার করে।
চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন সেক্টরের কোন কোন ব্যাংক সর্বোচ্চ সুদের হার অফার করছে। প্রথমেই দেখবো পাবলিক সেক্টরের ব্যাংকগুলির বিষয়,
- সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া: ব্যাংকটি ২২২২ বা ৩৩৩৩ দিনের মেয়াদে সর্বোচ্চ ৬.৭৫%, তারপরে ১ বছরে ৬.৪০%, ৩ বছরে ৬.২৫% এবং ৫ বছরে ৬.২৫% সুদের হার অফার করে।
- ইন্ডিয়া ব্যাংক: ব্যাংকটি ৪৪৪ দিনের জন্য ৬.৭০% সুদের হার অফার করে। অন্যদিকে ১ বছরের জন্য ৬.১০%, ৩ বছরের জন্য ৬.২৫% এবং ৫ বছরের জন্য ৬.২০% সুদের হার অফার করে।
- ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক: ব্যাংকটি ৪৪৪ দিনের জন্য সর্বোচ্চ ৬.৭%, ১ বছরের জন্য ৬.৬০%, ৩ বছরের জন্য ৬.২০% এবং ৫ বছরের জন্য ৬.২০% সুদের হার অফার করে।
এবার দেখে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলির মধ্যে যে যে ব্যাংকগুলি সুদের হার অফার করছে সেগুলি হলো:
- বন্ধন ব্যাংক: ব্যাংকটি ২ থেকে ৩ বছরের কম ময়ের জন্য ৭.২০%, ১ বছরের জন্য ৭%, ৩ বছরের জন্য ৭% এবং ৫ বছরের জন্য ৫.৮৫% সুদের অফার।
- DCB ব্যাংক: ব্যাংকটি ১৮ মাস থেকে ৩ বছরের FD-তে ৭.২০%, ১ বছরের জন্য ৭%, ৩ বছরের জন্য ৭.২% এবং ৫ বছরের FD-ের জন্য ৬.৭০% সুদের হার অফার করছে।




