buzywithinfoBuzy With Info
Everything About Business
HDFC

HDFC ব্যাংক কি পিছিয়ে পড়ছে? ICICI ব্যাংকের সঙ্গে ব্যবধান বাড়ায় ৫ লক্ষ কোটি টাকার সম্পদ হারালো বিনিয়োগকারীরা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC ব্যাংকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৬ সালের এই পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রায় ২২% হ্রাস পেয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের প্রায় ৫ লক্ষ কোটি টাকার সম্পদ বাজারমূল্য থেকে হারিয়ে গেছে। অন্যদিকে একই সময়ে প্রতিদ্বন্দ্বী ICICI ব্যাংকের শেয়ার প্রায় ৯% বৃদ্ধি পেয়েছে। যা দুই ব্যাংকের পারফর্ম্যান্সের ব্যবধানকে আরও স্পস্ট করেছে। তাই এই পরিস্থিতি শুধু HDFC ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য নয়, গোটা ভারতীয় ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ। এমনকি বিদেশী বিনিয়োগকারীদের মনোভাব এবং সামগ্রিক বাজারের গতিপ্রকৃতিতেও তার প্রভাব পড়তে পারে।

July 18 New in article ads By Sir 1

বিশ্লেষকদের মতে, HDFC ব্যাংক বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে ICICI ব্যাংকের থেকে পিছিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে NIM (Net Interest Margin), ঋণ প্রবৃদ্ধি, CASA (Current Account and Savings Account) অনুপাত এবং ROA (Return On Assets)। এছাড়া আরও জানা যাচ্ছে যে HDFC ব্যাংকের NIM নেমে এসেছে ৩.৪%-এ, যেখানে ICICI ব্যাংকে NIM রয়েছে ৪.৩৬%-তে। আর HDFC ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধি প্রায় ১৬% হলেও খুচরা ঋণ (Retail Loan)-এর প্রবৃদ্ধি প্রায় ১৬% হলেও খুচরা ঋণের বৃদ্ধি মাত্র ৭.২%। অন্যদিকে ICICI ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি প্রায় ২০% এবং খুচরা ও ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে শক্তিশালী বৃদ্ধি দেখা গেছে।

এছাড়া HDFC ব্যাংকের শীর্ষ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। CEO-এর পুনর্নিয়োগ প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত পর্যালোচনা চলায় বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে ICICI ব্যাংক শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল, উচ্চ লাভজনকতা এবং স্থিতিশীল ব্যবস্থাপনার কারনে অধিকাংশ ব্রোকারেজ প্রথমে চয়েস হিসেবে উঠে এসেছে। যদিও HDFC ব্যাংকের দীর্ঘমেয়াদি ভিত্তি এখনও শক্তিশালী বলে মনে করছেন অনেক বিশ্লেষক, তবুও আগামী কয়েক প্রান্তিকে মার্জিনের উন্নতি, আমানত সংগ্রহ এবং ঋণ বৃদ্ধির ওপরই বিনিয়োগকারীদের নজর থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading