buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 7

২০২৫ সালের জুলাই মাসে শীর্ষ ব্যাংকগুলির দ্বারা প্রদত্ত সর্বশেষ সুদের হার কেমন জানেন? পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হারের দিকে রাখুন নজর 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমানোর পর, দেশীয় ব্যাংকগুলিও তাদের সুদের হার সংশোধন করেছে। যদিও হ্রাসের পরিমাণ সামান্য। আর শুধুমাত্র সীমিত শ্রেণীর ঋণের (গৃহ ও গাড়ি ঋণ) ক্ষেত্রে পরিবর্তন দেখা গেছে।  যেখানে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে একটি নির্দিষ্ট সুদের হারে বিতরণ করা হচ্ছে। যদি আপনি একটি নির্দিষ্ট সুদের হারে ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন, তাহলে ঋণের মেয়াদকাল ধরে তা একই থাকে। তবে যদি পার্সোনাল লোন নেবার কথা ভাবছেন, সেক্ষেত্রে নতুন সুদের হারের বিষয় জেনে রাখা আবশ্যক। 

9

যখন আপনি একটি পার্সোনাল লোনের জন্য আবেদন করেন, তখন বিভিন্ন ঋণদাতাদের দ্বারা আরোপিত সুদের হার তুলনা করা অপরিহার্য। HDFC ব্যাংক, ICICI ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক সহ বেশিরভাগ প্রধান ব্যাংকের দ্বারা আরোপিত সুদের হার সংশোধন করেছে। চলুন তবে এই সকল ব্যাংকগুলির সুদের হারের বিষয় জেনে নেওয়া যাক।– 

  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI): সরকারি খাতের বৃহত্তম ব্যাংকটি বার্ষিক ১০.৩০% থেকে ১৫.৩০% পর্যন্ত সুদ নেয়।
  • HDFC ব্যাংক: ভারতের বৃহত্তম বেসরকারি ঋণদাতা ১০.৯০% থেকে ২৪% পর্যন্ত সুদ নেয়। এর পাশাপাশি, ব্যাংকটি ৬,৫০০ টাকা প্রসেসিং চার্জ এবং কর ধার্য করে।
  • কোটাক মাহিন্দ্রা ব্যাংক: এই বেসরকারি ব্যাংকটি বার্ষিক ১০.৯৯% এবং তার বেশি সুদের হার ধার্য করে। এছাড়া লোন প্রসেসিং চার্জ বার্ষিক ১০.৯৯% পর্যন্ত ফি আরোপ করতে পারে।
  • ব্যাংক অফ বরোদা (BOB): এই সরকারি খাতের ব্যাংকটি বার্ষিক ১১.২৫% থেকে ১৮.৩০% পর্যন্ত সুদ নেয়। আর সুদ কর্মসংস্থানের বিভাগ (সরকারি বা বেসরকারি খাত) এবং তার ক্রেডিট স্কোরের (নিম্ন, মাঝারি বা উচ্চ) উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
  • ICICI ব্যাংক: এই বেসরকারি ব্যাংকটি বার্ষিক ১০.৮০% থেকে ১৬.৫০% পর্যন্ত সুদ ধার্য করে। এছাড়া লোন প্রসেসিং চার্জ ঋণের পরিমাণের ২% এবং কর এই পরিমাণকে নির্ধারিত করে।
  • ফেডারেল ব্যাংক: এই বেসরকারি খাতের ব্যাংকটি বার্ষিক ১১.৪৯% থেকে ১৪.৪৯% পর্যন্ত সুদ নেয়।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading