buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ফুটবল বিশ্বকাপের উৎসবে শেয়ারবাজারে উল্লাস! ফিফা ওয়ার্ল্ড কাপে কি আবারও বাড়বে সেনসেক্স ও নিফটি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ঐতিহাসিক তথ্য অনুসারে, ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন ভারতীয় শেয়ারবাজারে সাধারণত ইতিবাচক রিটার্ণ লক্ষ্য করা যায়। বিভিন্ন বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০০২ থেকে ২০২২ পর্যন্ত অধিকাংশ বিশ্বকাপ পর্বে নিফটি৫০ ও BSE সেনসেক্স গড়ে উর্ধ্বমুখী ছিল। তবে বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন যে এটি সরাসরি ওয়ার্ল্ডকাপ এফেক্ট নয়; বরং সেই সময়ের অর্থনৈতিক অবস্থান লিক্যুইডিটি, কর্পোরেট আয় এবং বৈশ্বিক ঝুঁকির প্রভাব বেশি গুরুত্বপূর্ণ।

6 2

২০২৬ ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র (UK), কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে এবং ভারতের সময় অনুযায়ী; অধিকাংশ ম্যাচ গভীর রাত বা ভোরে লাইভ দেখতে পাওয়া যাবে। আর ঠিক এই কারণে বিজ্ঞাপন থেকে আয় ও দর্শকসংখ্যা (Viewership) নিয়ে সম্প্রচারকদের মধ্যে শুরুতে অনিশ্চয়তা ছিল। এমন কি ফিফা (FIFA)-কে ব্রডকাস্ট রাইটস প্রাইস উল্লেখযোগ্যভাবে কমাতে হয়েছিল, পরে অবশ্য Zee entertainment ব্রডকাস্ট রাইট কিনে নেয়। এছাড়া অনেকেই বলছেন ২০২৬ সালের পরিস্থিতি বাজারের ক্ষেত্রে অনেকটা আলাদা। কারণ হলো–

  • বিদেশী বিনিয়োগ প্রবাহ এখনও অস্থির।
  • পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনায় ফুয়েল প্রাইশ বৃদ্ধির আশঙ্কা।
  • ভারতীয় শেয়ারবাজারের মূল্যায়ন ঐতিহাসিক গড়ের তুলনায় তূলনামূলকভাবে বেশি।
  • বিশ্বকাপের ম্যাচের সময় ভারতীয় প্রাইস টাইমের বাইরে হওয়ায় ২০২২ ফিফা ওয়ার্ল্ডকাপ (কাতার বিশ্বকাপ)-এর মতো বাণিজ্যিক প্রভাব নাও দেখা যেতে পারে।

ইতিহাস বলছে বিশ্বকাপের সময় ভারতীয় বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে, কিন্তু ২০২৬ সালে শুধুমাত্র ফিফা বিশ্বকাপ বা FIFA World Cup-এর উপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সুদের হার, মুদ্রাস্ফীতি, FII প্রবাহ, কর্পোরেট ফলাফল এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিই বাজারের মূল চালিকা শক্তি হয়ে থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading