Article By – সুনন্দা সেন

ব্যাংক অফ ইন্ডিয়া ‘স্পেশাল ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম’ বন্ধের ঘোষণা করেছে। যা সাধারণ মানুষকে ৭.৩০% পর্যন্ত সুদের হার প্রদান করত। এই সীদ্ধান্তটি ১৫ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর বিভিন্ন ফিক্সড ডিপোজিটের মেয়াদে ব্যাংকের সুদের হারের একটি বিস্তৃত সমন্বয়ের অংশ। সংশোধিত হারে এখন ৯১ থেকে ১৭৯ দিনের মধ্যে ম্যাচিওর ডিপোজিটের জন্য ৪.২৫% এবং ১৮০ দিন থেকে এক বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর ডিপোজিটের জন্য ৫.৭৫% সুদের হার অন্তর্ভুক্ত করা হয়েছে। এক বছরের FD-তে সুদের ৭.০৫% এবং এক থেকে দুই বছরের মেয়াদের FD-এর জন্য সুদের হার ৬.৭৫%-এ নির্ধারিত করেছে ব্যাংক।
৩কোটি টাকা থেকে ১০ কোটি টাকার কম ডিপোজিটের জন্য সংশোধিত সুদের হার হলো:
- ৯১ থেকে ১৭৯ দিন – ৫.৭৫%
- ১৮০ থেকে ২১১ দিন – ৬.২৫%
- ২১১ দিন থেকে ১ বছরের কম সময় – ৬.৫০%
- ১ বছর – ৭.০৫%
- ১ বছরের বেশি থেকে ২ বছরের কম – ৬.৭০%
ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) প্রবীণ নাগরিকদের সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০% এবং সুপার সিনিয়রদের সাধারণ গ্রাহকদের থেকে ০.৬৫% বেশি সুদের হার অফার করছে।
অন্যদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তাদের অমৃত কলশ ফিক্সড ডিপোজিট স্কিম বন্ধ করার ঘোষণা দিয়েছে। ব্যাংকটি সর্বদা ফিক্সড টার্ম ইনভেস্টমেন্টের জন্য গ্রাহকদের কথা ভেবে বিকল্প বিনিয়োগ অপশান প্রদান করে থাকে। ভারতের দুটি শীর্ষস্থানীয় পাবলিক সেক্টর বা সরকারি ব্যাংকের স্কিম প্রত্যাহার বাজারের পরিস্থিতি এবং নিয়ন্ত্রক নির্দেশিকাগুলির পরিবর্তনের প্রক্রিয়ায় একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। ব্যাংক অফ ইন্ডিয়া এবং SBI-এর FD প্রত্যাহারের সীদ্ধান্ত বাজারের বৃহত্তর গতিশীলতাকে প্রতিফলিত করছে। আর্থিক প্রতিষ্ঠানগুলি লিক্যুইডিটি পরিচালনা এবং বাজারের প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য তাদের অফারগুলির পুনর্বিন্যস করছে।




