buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

ব্যাংকের স্পেশাল FD-তে বিনিয়োগের জন্য সময় আছে স্বল্প! ৩০ সেপ্টেম্বর কোন কোন ব্যাংকের FD স্কিমে বিনিয়োগের মেয়াদ শেষ হবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সাধারণ মানুষ উচ্চ সুদের হারের সাথে বিনিয়োগে নিরাপত্তা খোঁজেন, যে কারণে স্পেশাল FD-তে বিনিয়োগ করে থাকেন। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ স্বল্প মেয়াদ থেকে দীর্ঘমেয়াদের হয়ে থাকে। ব্যাংকগুলি সময়, গ্রাহকদের প্রত্যাশা এবং সুদের হারের উপর নির্ভর করে বিভিন্ন FD স্কিম লঞ্চ করে থাকে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য স্কিমগুলি উপযুক্ত হয়ে থাকে। চলতি মাসের ৩০ তারিখে তিনটি ব্যাংকের জনপ্রিয় FD স্কিমে বিনিয়োগের শেষ দিন। অর্থাৎ উচ্চ সুদের হারে বিনিয়োগ লক করার জন্য শেষ সুযোগ রয়েছে। 

5 2

৩০ সেপ্টেম্বর, ২০২৪ হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক এবং IDBI- এর নির্দিষ্ট মেয়াদের, বিশেষ সুদের হারের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের শেষ সময়সীমা। এই ধরনের FD গুলি ৩০০- ৪০০ দিনের মেয়াদে প্রতি বছর ৭.০৫%-৭.৩৫% পর্যন্ত সুদের হার অফার করে। যদি আপনারা এখনও স্পেশাল FD স্কিমে বিনিয়োগ না করে থাকে, আর তিন ব্যাংকের FD স্কিমের বিষয় জানার আগ্রহ থাকে তাহলে এক নজরে স্কিমগুলির বিষয় জেনে নিন। যেমন–

  1. IDBI- এর উৎসব FD স্কিমগুলি:-  এই ব্যাংকের উৎসব FD স্কিম ৩০০, ৩৭৫, ৪৪৪ এবং ৭০০ দিনের মেয়াদ সহ বিশেষ ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। আর মেয়াদ বিশেষে স্কিমটি প্রবীণ নাগরিকদের বার্ষিক ৭.৫৫% থেকে ৭.৮৫% সুদের হার অফার করে থাকে। অন্যদিকে NRI, NR ও সাধারণ নাগরিকদের একই মেয়াদ গুলির জন্য IDBI বার্ষিক ৭.০৫% থেকে ৭.৩৫% সুদের হার অফার করে থাকে। 
  1. SBI অমৃত কলাশ FD স্কিম:-  স্টেট ব্যাংকের ৪০০ দিনের মেয়াদের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমটি সাধারণ গ্রাহকদের ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০% সুদের হার অফার করে থাকে। 

ইন্ডিয়ান ব্যাংক FD স্কিম:-  এই ব্যাংকের দুটি FD স্কিম হল IND Supreme এবং IND Super।৩০০ দিনের মেয়াদ সহ ইন্ড সুপ্রিম ৭.০৫% সুদের হার অফার করে। অন্যদিকে ইন্ড সুপার ৪০০ দিনের মেয়াদের FD-তে ৭.২৫% সুদের হার অফার করে থাকে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading