buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

প্রত্যেক বছর নিযুক্ত করার সাথে ছাঁটাইও হচ্ছে অনেক! এমন অবস্থায় প্রকাশ পেলো সর্বোচ্চ কর্মী সংখ্যার শীর্ষ ১০টি সরকারি ব্যাংকের তালিকা, কোন ব্যাংক রয়েছে কোন স্থানে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় রেলওয়ে সাথে সাথে দেশের সরকারি খাতের ব্যাংকগুলি বা PSBs দেশের বৃহত্তম নিয়োগকর্তাদের মধ্যে একটি। প্রতিবছর বিভিন্ন পদ এবং দায়িত্ব পালনের জন্য হাজার হাজার শূণ্যপদ ঘোষণা করে। আর নিয়োগ ভিন্ন ভিন্ন ব্যাংকের ক্ষেত্রে পৃথক হয়। আর বর্তমানে ১২টি সরকারি খাতের ব্যাংক রয়েছে। আর সেগুলো হলো ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্রা, কানারা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংক। আর এই ব্যাংকগুলি অবসর, অপরিকল্পিত প্রস্থান এবং ব্যবসায়িক প্রয়োজনীয়তার উপর বিবেচনা করে নতুন কর্মী নিয়োগ করেন। 

July 18 New in article ads By Sir 1

২২ জুলাই রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বা PSBs তার প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা ও কর্মী নিয়োগ করে। আর বছরের পর বছর ধরে সেই অনুসারে নিয়োগ কর্মকান্ড চলছে। ৩১মার্চ, ২০২৫ পর্যন্ত ব্যবসায়িক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় কর্মী পদের ৯৬% পূরণ করা হয়েছে। আর গত পাঁচবছরে ব্যাংকগুলি ১,৪৮,৬৮৭ জন কর্মচারী নিয়োগ করেছে। চলুন দেখে নিন শীর্ষ ১০টি সরকারি খাতের সর্বোচ্চ কর্মচারী যুক্ত ব্যাংক হল: –

ক্রমব্যাংকের নাম          সর্বশেষ মোট কর্মীর সংখ্যা
1স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)২,৩৬,২২১ জন
2পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)১,০২,৭৪৬ জন
3কানারা ব্যাংক৮১,২৬০ জন
4ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া৭৩,৯৪৫ জন
5ব্যাংক অফ বরোদা (BOB)৭৩,৭৪২ জন
6ব্যাংক অফ ইন্ডিয়া (BOI)৫০,৫৬৪ জন
7ইন্ডিয়ান ব্যাংক৩৯,৭৭৮ জন
8সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া৩৩,০৮১ জন
9ইউকো ব্যাংক২১,০৪৯ জন
10ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক২০,৯৬৬ জন
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading