Article By – সুনন্দা সেন

মাহিন্দ্রা গ্রুপের একটি অংশ ‘মাহিন্দ্রা ফাইন্যান্স’ RBL ব্যাংকের সাথে যৌথভাবে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর থেকে অনুমোদন পেয়েছে৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে যে এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলি মাহিন্দ্রা ফাইন্যান্সের গ্রাহক বেসের একটি বিস্তৃত স্পেকট্রাম পূরণ করার জন্য ডিজাইন করা হবে।
মাহিন্দ্রা ফাইন্যান্স গ্রামীণ এবং আধা-শহুরে বা মফস্বল সেক্টরের উপর দৃষ্টি নিবদ্ধ করার দিকে ঝুঁকছে। এই সেক্টর সহ অন্যান্য সেক্টর জুড়ে ফাইন্যান্স কোম্পানির ১০ মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে এবং মাহিন্দ্রা ফাইন্যান্সের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM ১৩ বিলিয়ন ডলারেরও বেশি।
মাহিন্দ্রা ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও CEO রাউল রেবেলো জোর দিয়ে দৃঢ়তার সাথে বলেছেন, মাহিন্দ্রা ফাইন্যান্সের তরফ থেকে প্রথম কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করা হচ্ছে। যা তারা RBL ব্যাংকের সহযোগিতায় তৈরি করেছে। তিনি আরও জানিয়েছেন যে ভারতের বিস্তৃত ভৌগলিক অঞ্চল জুড়ে মাহিন্দ্রা ফাইন্যান্সের গ্রাহকদের উচ্চাকাঙ্খী চাহিদা মেটাতে এই ক্রেডিট কার্ড ডিজাইন করা হবে।
অন্যদিকে RBL ব্যাংকের নির্বাহী পরিচালক রাজীব আহুজা বলেছেন, ব্যাংকের প্রথম এবং প্রধান লক্ষ্য হল গ্রাহকদের একটি ওয়ান-স্টপ সলিউশন প্রদান করা। যা গ্রাহকদের চাহিদার নিরিখে বিস্তৃত শ্রেণীতে অতুলনীয় সুবিধা প্রদান করবে। এটি তাদের জন্য আনন্দের বিষয় যে তারা ভারতের অন্যতম প্রধান নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি তথা জনপ্রিয় মাহিন্দ্রা গ্রুপের অংশ ‘মাহিন্দ্রা & মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড’ সাথে কাজ করার সুযোগ পেয়েছে।




