buzywithinfoBuzy With Info
Everything About Business
Credit card

ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটি সময় আপনিও করছেন না তো ভুল? জেনে নিন কোন ৫টি ভুল এড়িয়ে চলা উচিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সারা বছর ক্রেডিট কার্ড ব্যবহার করে ছোট – খাটো কেনাকাটা করা হলেও, উৎসবের মরশুমে কেনাকাটা করার জন্য কার্ডের ব্যবহার বৃদ্ধি পায়। তবে কিছু ভুলের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ঋণের বোঝা বাড়িয়ে ফেলেন। যেগুলি এড়িয়ে চললে আপনারা আর্থিক সমস্যা থেকে দূরে থাকবেন। তাই আজকে আমরা ছোট তবে বেশির ভাগ ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা যে বিষয়গুলি খেয়াল রাখেন না সেগুলি আলোচনা করবো। ক্রেডিট কার্ড বিষয়ে যে পাঁচটি ভুল এড়িয়ে চলা উচিত, সেগুলি হল:-

10
  1. প্রত্যেকটি ক্রেডিট কার্ডের নির্দিষ্ট খরচের সীমা থাকে। তা পেরিয়ে গেলেই ঋণের বোঝা চাপাতে থাকে ইস্যুকারী ক্রেডিট কার্ড সংস্থা। উৎসবের সময় এই লিমিটের ৭০% থেকে ৮০% ব্যবহার না করাই ভালো। কারণ এর ফলে সিবিল স্কোর খারাপ হয় ফলে ঋণ নিতে সমস্যা হয়। 
  1. ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। অনেকে এই চক্করেই ক্রেডিট কার্ডের লিমিট ক্রস করে যাওয়ার পরেও কেনাকাটি করতে থাকে। যার ফলে ঋণের বোঝা বাড়ে এবং ভবিষ্যতে ঋণ পরিশোধেও প্রবলেম হয়। তাই রিওয়ারর্ড বিষয় না ভাবা ভালো। 
  1. উৎসবের আমেজে কেনাকাটি করতে যাওয়ার আগে বাজেট নির্ধারণ করা আবশ্যক। তা সম্পূর্ণ আর্থিক হোক বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কত পরিমাণ ব্যবহার হবে। কারণ ক্রেডিট কার্ডের ব্যবহার এক দিনের জন্য ৩০% – এর নীচে না থাকলেও কার্ড ব্যবহারকারীদের ঋণের ঝুঁকি মুখোমুখি হতে হয়। 
  1. ক্রেডিট কার্ডের লিমিটের মতো ক্রেডিট কার্ডের বিলের সময়সীমা মনে রাখাও অতিআবশ্যক। প্রতিমাসে নির্দিষ্ট তারিখে কার্ডের বিল জেনারেট করতে হয়। বিলের সময়সীমা মিস করলে অতিরিক্ত সুদ ও ফাইন দিতে হয়। 

ক্রেডিট কার্ডের বিলের সুদের হার বিষয়েও সতর্ক থাকা উচিত। ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার পরে মাসে মাসে বিল পরিশোধের সময় অনেক সময় সুদ দিতে লাগে। আর সুদের হার ৩০% থেকে ৪০% হতে পারে। তাই মাসে মাসে বিল পে করার সাথে গাইড লাইন মেনে চলুন। তাহলেই ঋনের বোঝাও এড়িয়ে চলা যায়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading