Article By – সুনন্দা সেন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) ঘোষণা করার পর ইন্ডিয়ান ব্যাংক জানিয়েছে যে তারা ৭জুলাই, ২০২৫ থেকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যাংলেন্সের প্রয়োজনীয়তা মুকুব করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ ব্যাংকের অফিসিয়াল অ্যাকাউন্ট পোস্ট করেছে যে এই সীদ্ধান্ত গ্রাহকদের কথা চিন্তা করে নেওয়া হয়েছে। যার ফলে গ্রাহদের আর্থিক অন্তর্ভুক্তি , অ্যাক্সেসযোগ্যতা এবং ক্রয়ক্ষমতা (Affordability) উন্নত হবে। তাই ৭ জুলাই থেকে ন্যূনতম ব্যালেন্স না থাকলে পেনাল্টি এবং চার্জও 0%।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ১জুলাই, ২০২৫ থেকে সমস্ত সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম গড় ব্যালেন্স বা MDB (Minimum average balance) না থাকলে যে জরিমানা দিতে হত গ্রাহকদের, তা তুলে নিয়েছে। দেখুন আর কোন কোন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের জন্য আপনাদের চার্জ দিতে হবে না। –
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া: SBI ২০২০ সালের মার্চ মাসে রেগুলার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ব্যায় না রাখার জন্য আরোপিত হওয়া সমস্ত জরিমানা বাতিল করেছে। তারপর থেকেই NoCharged -এর নিয়ম চলছে।
- কানারা ব্যাংক: ১জুন,২০২৫ থেকে কানারা ব্যাংক সেভিংস অকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বিষয়টি বাতিল করার সাথে ব্যালেন্স না রাখার জন্য জরিমানার বিষয়টি বাদ দেয়। তারপর থেকেই শূন্য ব্যালেন্স অহযাকাউন্ট রাখার প্রক্রিয়া কার্যকর হয়েছে।




