পরিচয় পত্রের সাথে বিনিয়োগ বা সঞ্চয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠিছে Pan Card। কর প্রদানের ক্ষেত্রেও কার্ডটি দরকার পড়ে। এছাড়া ব্যাংকে টাকা জমা ও তোলার জন্যও প্যান কার্ড আবশ্যক। যদি না থাকে অনেক ক্ষেত্রে পড়তে হয় ঝামেলায়। সাধারণভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা বা তোলার ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন পড়ে না। কিন্তু নির্দিষ্ট একটি পরিমাণের পর টাকা জমা বা তোলার ক্ষেত্রে প্যান কার্ড দরকার পড়ে। তবে চলুন দেখে নেওয়া যাক ব্যাংকে লেনদেনের সময় কোন ক্ষেত্রে প্যান কার্ডের দরকার পড়ে।–

সাধারণত ব্যাংকে লেনদেন করার সময় প্যান কার্ডের প্রয়োজন পড়ে না। তবে পরিমাণের দিক থেকে নির্দিষ্ট সীমা রয়েছে। তার ভেতরে দৈনিক লেনদেনের পরিমাণ থাকলে প্যান কার্ডের প্রয়োজন পড়ে না। কিন্তু একদিনে যদি কোনো গ্রাহক ৫০ হাজার টাকার বেশি পরিমাণ অর্থ ডিপোজিট বা জমা করতে চান, সেক্ষেত্রে ব্যাংকে অবশ্যই Pan card-এর ডিটেলস জমা করতে হবে। আর বার্ষিক দিক থেকে কোন বিনিয়োগকারীর একটি আর্থিক বছরে মোট ডিপোজিটরি অর্থের পরিমাণ ২০ লক্ষ টাকা পেরিয়ে যায়! তখনও Pan card-এর প্রয়োজন পড়ে। আর এই নিয়মটি কেবল ব্যাংক নয় পোস্ট অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য। আর যদি সময় মতো প্যান কার্ডের তথ্য আপডেট করা না হয় সেক্ষেত্রে গ্রাহকরা বিপদে পড়েন।
সরকারি প্রকল্পের কোর্স
প্যান হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। যা দেশের আয়কর বিভাগের পক্ষ থেকে জারি করা গুরুত্বপূর্ণ তথ্য। প্রত্যেকের ব্যক্তি ও ব্যবসায়িক সত্ত্বার জন্য আলাদা প্যান নম্বর রয়েছে। প্রত্যেকের আর্থিক লেনদেন কতটা তা পৃথক ভাবে বোঝা যায়। আর এই কার্ডটি কর প্রদান, এবং কর সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। পাশাপাশি বিভিন্ন আর্থিক লেনদেনেও প্যানকার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Article By – সুনন্দা সেন



