হঠাৎ আর্থিক প্রয়োজনে বা যে-কোনো অর্থসংকটে পারসোনাল লোন নেওয়ার প্রয়োজন হতে পারে। পারসোনাল লোন হল একপ্রকার unsecured loan যা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় এবং তাৎক্ষণিক কোনো আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়। যে আর্থিক প্রতিষ্ঠান থেকে পারসোনাল লোন নেওয়া হয় সেটি কোনো ব্যাংক হতে পারে আবার non-banking financial institution অর্থাৎ NBFC-ও হতে পারে। তবে যেখান থেকেই ব্যক্তিগত ঋণ নেওয়া হোক না কেন তার আগে বেশ কিছু জিনিস দেখা প্রয়োজন। যেমন-ব্যাংক কত interest rate ধার্য করছে, লেট ফি কত ইত্যাদি। এছাড়াও জানা প্রয়োজন ব্যক্তিগত ঋণ আপনি নির্দিষ্ট একটি সীমা পর্যন্তই পেতে পারেন অর্থাৎ নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি নিজের নিট মাসিক আয়ের ২০ গুণ পর্যন্ত লোন পেতে পারেন, তার বেশি নয়।
এবার দেখে নিই কোন বিষয়গুলি জানা জরুরি
1. কত পরিমাণ লোন পেতে পারেন : আগেই উল্লেখ করা হল বর্তমান নিয়ম অনুযায়ী নিজের মাসিক আয়ের সর্বাধিক ২০ গুণ পর্যন্ত ব্যক্তিগত লোন আপনি পেতে পারেন। অর্থাৎ ধরুন আপনার মাসিক আয় ২০,০০০ টাকা, তাহলে আপনি সর্বাধিক ৪,০০,০০০ লাখ টাকা ঋণ পেতে পারেন।
আবার আপনি যদি ইতিমধ্যে ১ লাখ টাকার লোন নিয়ে থাকেন ব্যাংক কিন্তু আর ৩ লাখ টাকার (৪লাখ – ১লাখ) লোন অ্যাপ্রুভ করবে না। এর পেছনে কারণ হল যিনি লোন নিচ্ছেন তিনি অতটাই লোন পাবেন যতটা অ্যামাউন্ট সহজে তিনি পরিশোধ করতে পারবেন।
2. কী কী নথি প্রয়োজন : পারসোনাল লোন পেতে গেলে একাধিক নথির প্রয়োজন হয় যেমন স্যালারি স্লিপ, ITR, ঠিকানার প্রমাণপত্র এবং PAN। এছাড়াও ব্যাংক অন্য নথিও চাইতে পারে।
3. পারসোনাল লোনের ক্ষেত্রে গড় interest rate কত : ব্যাংক পারসোনাল লোনের ক্ষেত্রে বেশি interest চার্জ করে, মোটামুটি 12%-18% অবধি হতে পারে সুদের হার। তবে আপনার credit score-এর উপর রেট অনেকাংশে নির্ভর করে।
4. Credit score-এর ভূমিকা : Credit score বা CIBIL score নিশ্চিত করে ব্যাংক কত ইন্টারেস্ট রেট চার্জ করবে। Credit score যদি বেশি হয় তাহলে rate কম হবে আবার আপনার credit score কম হলে interest rate বেশি হবে। সাধারণত আপনার credit score যদি অন্তত ৭০০ না হয় তাহলে আপনি ঋণ পাবেন না। এমতাবস্থায় ব্যাংক কম credit score দেখে লোন বাতিল করতে পারে।
5. পারসোনাল লোন নেওয়ার কারণ : পারসোনাল লোন নেওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। বাড়ি মেরামত, বিবাহ, ছুটি কাটাতে যাওয়া ইত্যাদি যা খুশি কারণ হতে পারে। অর্থাৎ সহজে বললে, home loan, business loan, car loan, education loan ইত্যাদি নির্দিষ্ট ক্যাটাগরিতে পড়ে না এমন যে-কোনো কারণে আপনি পারসোনাল লোন পেতে পারেন।




