সম্প্রতি সময়েও ভারতের সাধারণ নাগরিকদের পছন্দের বিনিয়োগ বিকল্প হল ফিক্সড ডিপোজিট। যে কারণে নির্দিষ্ট FD মূল্যের উপর বিভিন্ন মেয়াদে দারুণ উচ্চ সুদের হার অফার করে থাকে দেশীয় ব্যাংক এবং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলি। বর্তমানে বেশ কয়েকটি ব্যাংক সুদের হার পরিবর্তন করেছে। যার মধ্যে বেসরকারি ব্যাংকের পাশাপাশি শীর্ষস্থানীয় সরকারি ব্যাংকও রয়েছে। তারমধ্যে রয়েছে দেশের বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশবাল ব্যাংক বা PNB। তবে চলুন দেরি না করে ৫০ হাজারের FD-তে কোন মেয়াদে PNB কত সুদ অফার করে দেখে নেওয়া যাক। –
- ১ বছরের মেয়াদে ব্যাংক সাধারণ নাগরিকদের ৬.৭৫% এবং প্রবীণ নাগরিকদের ৭.২৫% সুদের হার অফার করে।
- ২ বছরের মেয়াদী FD- তে PNB সাধারণ নাগরিকদের ৬.৮০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৩০% সুদের হার অফার করে।
- ৩ বছরের FD মেয়াদে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৭.০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০% সুদের হার অফার করে।
- ৫ বছরের FD মেয়াদে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৬.৫০% এবং প্রবীণ নাগরিকদের ৭.০% সুদের হার অফার করে।
- ১০ বছরের FD- তে PNB সাধারণ নাগরিকদের ৬.৫০% এবং প্রবীণ নাগরিকদের ৭% সুদের হার অফার করে।
যদি বলেন ৫০ হাজার টাকার বিভিন্ন মেয়াদে FD করার পর কত রিটার্ন পাবেন? সেক্ষেত্রে প্রথমে বলা ভালো PNB সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট অফার করে। যেখানে সুদের হার বয়সের অনুপাতে এবং সময়ের অনুপাতে পরিবর্তিত হয়। এমন অবস্থায় ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিটের রিটার্ন ক্যালকুলেশন হবে:
- ১ বছরের FD মেয়াদে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৫৩,৪৬১ টাকা এবং প্রবীণ নাগরিকদের ৫৩,৭২৫ টাকা রিটার্ন দেয়।
- ২ বছরের FD মেয়াদে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৫৭,২১৯ টাকা এবং প্রবীণ নাগরিকদের ৫৭,৭৮৪ টাকা রিটার্ন দেয়।
- ৩ বছরের FD মেয়াদে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৬১,৫৭২ টাকা এবং প্রবীণ নাগরিকদের ৬২,৪৮৬ টাকা রিটার্ন দেয়।
- ৫ বছরের FD মেয়াদে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৬৯,০২১ টাকা এবং প্রবীণ নাগরিকদের ৭০,৭৩৯ টাকা রিটার্ন দেয়।
- ১০ বছরের FD মেয়াদে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৯৫,২৭৮ টাকা এবং প্রবীণ নাগরিকদের ১,০০,০৮০ টাকা রিটার্ন দেয়।
Article By – সুনন্দা সেন






