buzywithinfoBuzy With Info
Everything About Business
Fixed Deposit

ফিক্সড ডিপোজিটে দুটো নতুন মেয়াদ যুক্ত করলো PNB! সুদের হারের বিষয়েও বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB, ৩ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিট বা FD-এর জন্য দুটি নতুন মেয়াদযুক্ত করেছে। ব্যাংকটি ৭% সুদের হার সহ ৩০৩ দিনের একটি নতুন মেয়াদ যুক্ত করেছে। আর সাধারণ নাগরিকদের জন্য ৬.৭০% সুদের হার সহ ৫০৬ দিনের নতুন FD মেয়াদ যুক্ত করেছে। আর নতুন দুই FD মেয়াদ ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের অন্যতম প্রধান সুবিধা যে এটি সুদের একটি নির্দিষ্ট সুদের হার প্রদান করে। যা স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি। সুদের হার বিনিয়োগের সময় স্থির করা হয় আমানতের সময় কালের উপর ভিত্তি করে।

8 3

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য ৩.৫০% থেকে ৭.২৫%-এর মধ্যে ফিক্সড ডিপোজিটের সুদের হার অফার করে। PNB ৪০০ দিনের মেয়াদের FD-তে সর্বোচ্চ ৭.২৫% সুদের হার অফার করে থাকে। চলুন তবে ১ জানুয়ারি, ২০২৫ থেকে সুদের হার ও আমানতের বিষয় জেনে নেওয়া যাক। –

FD মেয়াদপরিবর্তিত সুদের হার
৭ থেকে ১৪ দিন৩.৫%
১৫ থেকে ২৯ দিন৩.৫%
৩০ থেকে ৪৫ দিন৩.৫%
৪৬ থেকে ৬০ দিন৪.৫%
৬১ থেকে ৯০ দিন৪.৫%
৯১ থেকে ১৭৯ দিন৪.৫%
১৮০ থেকে ২৭০ দিন৬.২৫%
২৭১ থেকে ২৯৯ দিন৬.৫%
৩০০ দিন৭%
৩০১ থেকে ৩০২ দিন৬.৫%
৩০৩ দিন **৭%
৩০৪ দিন থেকে ১ বছর৬.৫%
১ বছর৬.৮%
১ বছর থেকে ৩৯৯ দিন৬.৮%
৪০০ দিন৭.২৫%
৪০১ থেকে ৫০৫ দিন৬.৮%
৫০৬ দিন **৬.৭%
৫০৭ দিন থেকে ২ বছর৬.৮%
২ থেকে ৩ বছর ৭%
৩ বছর থেকে ১২০৩ দিন৬.৫%
১২০৪ দিন ৬.৪% 
১২০৫ দিন থেকে ৫ বছর৬.৫%
৫ বছর থেকে ১৮৯৪ দিন৬.৫%
১৮৯৫ দিন৬.৩৫%
১৮৯৬ দিন থেকে ১০ বছর৬.৫%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading