buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

বিশেষ FD আনলো জনপ্রিয় ব্যাঙ্ক, পাওয়া যাবে প্রায় 9 শতাংশের সুদ

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

ফিক্সড ডিপোজিটের ওপর সুদ নিয়ে বড় খবর দিল RBL ব্যাঙ্ক। বেসরকারী ঋণদাতা RBL ব্যাঙ্ক বুধবার একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এক প্রোগ্রাম অনুসারে জানা গিয়েছে, 8.1 শতাংশ বার্ষিক সুদ দেওয়া হবে সঞ্চয়কারীদের।

8 3

একটি আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘বিজয় ফিক্সড ডিপোজিট ‘ হিসাবে চালু করা হয়েছে RBL এর এক প্রোগ্রাম। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে আরবিএল ব্যাংক জানিয়েছে,“ভারতের সাহসী হৃদয়ের মানুষদের সম্মান জানাতে পেরে গর্বিত। তাঁরাই আমাদের দেশকে প্রতিদিন গঠন করে। আজ বিজয় ফিক্সড ডিপোজিট উপস্থাপন করা হল। এটি একটি বিশেষ ফিক্সড ডিপোজিট যা 500-দিনের মেয়াদের জন্য বার্ষিক 8.6 শতাংশ উচ্চ সুদের হার অফার করে।”

বেসরকারী খাতের ব্যাঙ্ক আরবিএল একটি বিবৃতিতে বলেছে, স্বাধীনতা মাসের অংশ হিসাবে, সাধারণ ফিক্সড ডিপোজিটগুলিতেও 8.1 শতাংশ সুদ দেওয়া হবে। প্রবীণ ব্যক্তি এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্স ডিপোজিটগুলিতে যথাক্রমে 8.60 এবং 8.85 শতাংশ সুদ দেওয়া হবে৷ অতিরিক্তভাবে, ফিক্সড ডিপোজিট বুক করার দুটি উপায় রয়েছে। RBL Bank MoBank অ্যাপের মাধ্যমে বা নিকটস্থ ব্যাঙ্ক শাখায় গিয়ে বুক করতে পারবেন। 

New in article ads By Sir

উল্লেখ্য, 1 অগাস্ট RBL ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, RuPay ক্রেডিট কার্ডগুলিতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) বৈশিষ্ট্যগুলির একীকরণ করা হবে। এই ইন্টিগ্রেশনের ফলে RBL ব্যাঙ্ক বর্তমানে ভারতের প্রথম বেসরকারী ব্যাঙ্ক, যেটি একক কার্ডের মাধ্যমে অর্থপ্রদানের বিভিন্ন উপায় অফার করে৷ এর মাধ্যমে এখন ঝামেলামুক্ত ভ্রমণ করতে পারবেন ব্যবহারকারীরা। NCMC ফাংশন যথেষ্ট নিরাপদ, যখন তখন প্রয়োজনে অর্থ প্রদানের জন্য UPI ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading