buzywithinfoBuzy With Info
Everything About Business
Credit Card

ভারতের জনপ্রিয় ব্যাংকগুলি উৎসবের মরশুমে ক্রেডিট কার্ডে এনেছে বিশেষ অফার! তালিকায় কোন কোন ব্যাংকের নাম রয়েছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ক্রেডিট কার্ডের লেনদেনে ক্যশব্যাক সহ একাধিক রিওয়ার্ড পাওয়া যায়। আর উৎসবের মরশুমে ব্যাংক ক্রেডিট কার্ডের অফার বাড়িয়ে দেয়। আর এর পেছনের কারণ রিওয়ার্ডের জন্য ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়িয়ে তোলা। চলুন তবে সম্প্রতি ঘোষিত ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য ব্যাংকগুলির অফারের বিষয় বিস্তারিত জানা যাক। আর এই তালিকায় যে সকল ব্যাংকের নাম রয়েছে, সেগুলি হল–

8 2
  1. অ্যাক্সিস ব্যাংক:  ব্যাংকটি তার ক্রেডিট কার্ডধারীদের একাধিক খুচরা বিক্রেতার কাছে ডিসকাউন্ট প্রদান করায়। যেমন ধরুন:- ম্যাক্স ফ্যাশনে ৫০% ছাড়, আর এই অফারটি থাকবে ৩ নভেম্বর, ২০২৪ পর্যন্ত। ২ অক্টোবর পর্যন্ত যে সকল কার্যধারী iphone কিনবে তারা তাৎক্ষনিক ৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবে। এছাড়া Goibib-এর মাধ্যমে ফ্লাইট এবং হোটেল বুকিংয়ে ২৫ সেপ্টেম্বর অব্দি ২০% ছাড় পাওয়া যাচ্ছে। আর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অ্যামাজন ফ্রেশে কেনাকাটায় ফ্ল্যাট ৩০০ টাকা ছাড়। 
  1. HDFC ব্যাংক:  এই ব্যাংকের ভিসা ব্যাবহারকারীরা হোমটাউনে আসবাবপত্রের উপর ৫০%, মডুলার কিচেনে ১৫০%, নূন্যতম ৭০০ টাকার বিলিং-এ Mad Over Donuts- এ ১৫% এবং Look well salone- এর পরিষেবাগুলিতে ১৫% ছাড় পাবে। সমস্ত অফার নির্দিষ্ট সময়ের জন্য উপলব্ধ রয়েছে। 
  1. ICICI ব্যাংক: এই ব্যাংকের প্ল্যাটিনাম কার্ড কোনো বার্ষিক ফি চার্জ করে না। বিভিন্ন ভাউচার এবং গিফ্টের জন্য জমাকৃত রিওয়ার্ড পয়েন্ট রিডিম করা সুযোগ দেয়। 
  1. স্টেট ব্যাংক ইন্ডিয়া: SBI ক্রেডিট কার্ডধারকেরা সুইগি অর্ডারে ফ্ল্যাট ১০০ টাকার ছাড়, Ather- এ কেনা কাটায় ৭.৫% ছাড় এবং Blackberrys-এ কেনাকাটায় ৫% ক্যাশ ব্যাক অফার পাবেন। 
  1. কোটাক মহিন্দ্রা ব্যাংক:  এই ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা EMI-এ কেনাকাটা এবং অন্যান্য পরিষেবায় ডিসকাউন্ট অ্যাক্সেস করতে পারেন। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading