buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ভারত-যুক্তরাজ্য ফ্রি-ট্রেড এগ্রিমেন্টে লাভবান লিকারের শেয়ার! ইউনাইটেড স্পিরিটসের মতো স্টকে ৪% বৃদ্ধি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত-যুক্তরাজ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা FTA-কে কেন্দ্র করে আজ ভারতের শেয়ারবাজারে শক্তিশালী মুভ দেখা গেছে, বিশেষ করে অ্যালকোহল ও স্পিরিটস সেক্টরে। ইউনাইটেড স্পিরিট, রেডিকো খৈতান, তিলাকনগার ইন্ডাস্ট্রিস (United Spirits, Radico Khaitan, Tilaknagar Industries) সহ একাধিক লিকারের স্টক ইন্ট্রাডে ট্রেডিংয়ে প্রায় ২% থেকে ৪% পর্যন্ত বেড়েছে। যেখানে বিনিয়োগকারীরা প্রিমিয়াম স্পিরিটস মার্কেটে সম্ভাব্য পরিবর্তনকে সামনে রেখে আগাম সীদ্ধান্ত নিয়েছে।

11

বিশ্লেষকদের মতে, এই উত্থানের মূল কারণ হলো UK থেকে আমদানি হওয়া স্কচ হুইস্কি ও জিন (gin)-এর উপর শুল্ক ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত, যা আগামী কয়েক বছরে ১৫০% থেকে ৭৫% এবং পরে আরও কমে যেতে পারে। এর ফলে ভারতীয় বাজারে প্রিমিয়াম বিদেশি অ্যালকোহল তুলনামূলক সস্তা হয়ে যাবে এবং পুরো প্রিমিয়াম সেগমেন্টে চাহিদা বাড়তে পারে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনের ফলে ভারতের লিকারের বাজারে “premiumisation trend” আরও জোরদার হবে। 

অন্যদিকে তিলকনগার ইন্ডাস্ট্রিসর মতো দেশীয় কোম্পানিও নতুন করে হুইস্কি সেগমেন্টে শক্ত অবস্থান তৈরি করার সুযোগ পেতে পারে, বিশেষ করে ইম্পেরিয়াল ব্লু ব্র্যান্ড অধিগ্রহণের পর তাদের পোর্টফোলিও আরও শক্তিশালী হয়েছে। তবে ঝুঁকিও রয়েছে, কারণ বিদেশি ব্র্যান্ডের প্রতিযোগিতা বাড়লে দেশীয় মিড-রেঞ্জ লিকার ব্র্যান্ডের ওপর চাপ পড়তে পারে এবং দীর্ঘমেয়াদে মার্জিনে প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ বাজার আপাতত এই FTA-কে একটি পজিটিভ গ্রোথ ক্যাটালিস্ট হিসেবে দেখছে, যার ফলে লিকারের শেয়ারগুলোতে স্বল্পমেয়াদে ভালো র‍্যালি দেখা যাচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading