Article By – সুনন্দা সেন

বিনিয়োগের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা সর্বদা নিরাপদ বিকল্পগুলি সন্ধান করে থাকেন। তারা তাদের অবসর তহবিল রক্ষা করতে চান। এই বিষয়ে, ফিক্সড ডিপোজিট (FDs) সবসময় তাদের আকৃষ্ট করে। কারণ এই ধরনের বিনিয়োগের উপকরণগুলি তাদের নির্দিষ্ট সময় পর স্টেবেল রিটার্ন প্রদান করে উচ্চ সুদের হারের সাথে। প্রায় ২ বছর ধরে, দেশে বিরাজমান ব্যাংক এবং নন-ব্যাংক ঋণদাতারা উচ্চ সুদের হারের মধ্যে মেয়াদী আমানতের উপর উচ্চ রিটার্ন প্রদান করে আসছে।
সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট (FDs), বিশেষভাবে ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে। যার মাধ্যমে তারা সাধারণত নিয়মিত FD-এর তুলনায় ০.২৫% থেকে ০.৫০% বেশি সুদের হারের সুবিধা পেয়ে থাকেন। বিনিয়োগের মেয়াদ স্বল্প-মেয়াদী ৭ থেকে ১০ বছর পর্যন্ত হয়ে থাকে। আজকে আমরা দেশের শীর্ষ বেসরকারী খাতের বা প্রাইভেট ব্যাংকগুলির দ্বারা অফার করা FD হারগুলি নিয়ে আলোচনা করব। আর সেই ব্যাংকগুলি এবং তাদের সুদের হার যথাক্রমে :
- RBL ব্যাংক: এই প্রাইভেট ব্যাংকটি সর্বোচ্চ ৮.৬০% সুদের হার অফার করে। ১বছর এবং ৩বছরের মেয়াদের FD – তে RB -এর সুদের হার ৮%। যেখানে ৫-বছরের মেয়াদে ব্যাংকটি ৭.৬০%।
- বন্ধন ব্যাংক: এই ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮.৫৫% পর্যন্ত সুদের হার অফার করছে। ১ বছরের মেয়াদের জন্য সুদের হারটিও ৮.৫৫%। সেখানে বন্ধন ব্যাংক ৩ বছর এবং ৫ বছরের জন্য যথাক্রমে ৭.৭৫% এবং ৬.৬০% সুদের হার অফার করে থাকে।
- IndusInd ব্যাংক: বেসরকারি খাতের ব্যাংকটি প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮.২৫% সুদের হার অফার করছে। একই সুদের হার ১ বছরের মেয়াদের জন্য প্রযোজ্য। যেখানে ব্যাংকটি ৩-বছর এবং ৫-বছরের FD- এর জন্য ৭.৭৫% অফার করে থাকে।
- ইয়েস ব্যাংক: বেসরকারি খাতের ব্যাংকটি সর্বোচ্চ ৮.২৫% সুদের হার প্রদান করছে। আবার ১ বছরের মেয়াদের FD-র জন্য সুদের হার ৭.৭৫%। আবার ৩ বছর এবং ৫ বছরের FD -তে ৮% অফার করে ইয়েস ব্যাংক।
IDFC ফার্স্ট ব্যাংক: এই ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য সর্বাধিক ৮.২৫% সুদের হার অফার করছে। যেখানে ১ বছরের মেয়াদের FD- র জন্য সুদের হার ৭%। আবার ৩ বছর এবং ৫ বছরের জন্য সুদের হার যথাক্রমে ৭.৩০% এবং ৭.২৫%।




