buzywithinfoBuzy With Info
Everything About Business
NBFC

সরকারি ব্যাংক এবং NBFC-গুলি সুরক্ষিত ঋণে লাভবান হচ্ছে, অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলি হারাচ্ছে তার বাজার অংশীদারিত্ব! সদ্য প্রকাশিত রিপোর্টে কী কী উল্লেখ রয়েছে? 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

JM ফাইন্যান্সিয়ালের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, বেসরকারি ব্যাংকগুলি বিভিন্ন ক্ষেত্রে বাজারের অংশীদারিত্ব হারাচ্ছে, অন্যদিকে সরকারি খাতের ব্যাংক (PSB) এবং নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলি (NBFC) ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪-২৫ অর্থবছরে বিতরণ মূল্যের দিক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বাজারের শেয়ারে ১৭০ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধি পেয়েছে। যেখানে বেসরকারি ব্যাংকগুলি বছরে ১৪০ বেসিস পয়েন্ট হ্রাস পেয়েছে। NBFC-গুলিও লাভ করেছে, তাদের শেয়ার ৬০ বেসিস পয়েন্ট বেড়ে ৩০.১% হয়েছে। 

July 18 New in article ads By Sir

প্রতিযোগিতামূলক পরিবেশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির পক্ষে চলে এসেছে। উৎপত্তি মূল্যে তাদের অংশ ২০২৪-২৫ অর্থবছরে ৪৩%-এ উন্নীত হয়েছে, যা ২০২৩-২৪ সালে ছিল ৩৭%। বিপরীতে বেসরকারি ব্যাংকগুলির শেয়ার ২০২৩-২৪ সালের ৩৭% থেকে কমে ২০২৪-২৫ সালে ৩০%- এ দাঁড়িয়েছে। এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এখন আগের বছরের তুলনায় ঋণ উৎপত্তিতে বা লোন জেনারেটে বৃহত্তর ভূমিকা পালন করছে। ঋণগ্রহীতাদের প্রোফাইলের ক্ষেত্রে, ব্যাংকগুলি উচ্চতর টিকিট আকারের ঋণের উপর মনোযোগ দিচ্ছে। অন্যদিকে NBFC-গুলি নিম্ন এবং মাঝারি টিকিট আকারের ঋণের উপর বেশি মনোযোগ দিচ্ছে।
অবশ্য ক্রেডিট কার্ড সেগমেন্টে বেসরকারি ব্যাংকগুলি এখনও প্রাধান্য পাচ্ছে। ২০২৪-২৫ সালে নতুন কার্ড ইস্যুর প্রায় ৭০% তাদের কাছ থেকে এসেছে। এছাড়া তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি অসুরক্ষিত ব্যক্তিগত ঋণের (PL) বাজার অংশীদারিত্ব হারিয়েছে। কিন্তু গৃহ ঋণ (HL) এবং গাড়ি ঋণের মতো সুরক্ষিত অংশে বৃদ্ধি পেয়েছে। এর থেকে বোঝা যায় যে, সরকারি ব্যাংকগুলি গৃহ ও গাড়ির মতো সুরক্ষিত ঋণের উপর মনোযোগ দিচ্ছে, অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলি ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে লাভবান হচ্ছে। অন্যদিকে NBFC-গুলি ছোট ঋণ প্রদানের মাধ্যমে PL সেগমেন্টে অংশীদারিত্ব অর্জন করে চলেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading