Article By – সুনন্দা সেন

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI NBFC এবং মাইক্রো ফাইন্যান্স লোনের জন্য ব্যাংক অর্থায়নের ঝুঁকির পরিমান কমিয়েছে। যার ফলে আরও নগদ প্রবাহ (cash flow) এবং ক্রেডিট গ্রোথ বৃদ্ধি পাবে। ঝুঁকির পরিমাণ কম হলে ঋণদাতাদের ভোক্তা ঋণের (consumer loans)-এর সেফটি নেট হিসেবে কম নগদ অর্থ আলাদা করে রাখতে হয়। যার অর্থ হলো লোন দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা। RBI কর্তৃক জারি করা একটি সার্কুলার অনুসারে, কেন্দ্রীয় ব্যাংক কনজিউমার মাইক্রোফাইন্যান্স লোনের উপর ব্যাংকগুলির risk weight (রিস্ক ওয়েট), যা হল ব্যাংকগুলি তাদের প্রতিটি লোনের জন্য কত মূলধন আলাদা করে রাখবে, তার প্রয়োজনীয়তা ২৫% কমিয়ে ১০০% করেছে।
RBI মাইক্রোফাইন্যান্স লোনে বড় পরিবর্তন এনেছে। আর পরিবর্তিত নিয়মের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হল:
- যদি একটি মাইক্রোফাইন্যান্স লোন নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করে, তাহলে ব্যাংকগুলি এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে পারে এবং ৭৫% রিক্স ওয়েট ধার্য করতে পারে। তবে পার্সোনাল লোন এই ছাড়ের সুবিধা পাবে না।
- আগে ব্যক্তিগত লোনের ঝুঁকির পরিমাণ ছিল ১২৫%। যার ফলে ব্যাংকগুলিকে উচ্চতর নিরাপত্তা আমানত বজায় রাখতে হত। বর্তমানে মাইক্রোফাইন্যান্স লোনগুলিকে এই বর্ধিত ঝুঁকি থেকে মুক্ত করা হয়েছে।
- বর্তমানে মাইক্রোফাইন্যান্স লোনগুলি কেবল ১০০% ঝুঁকি বহন করে।
- যদি একটি মাইক্রোফাইন্যান্স লোন প্রয়োজনীয় মানদন্ড পূরণ করে। তাহলে একটিকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে এবং এর রিক্স ওয়েট ৭৫% হবে।
- RBI-এর সার্কুলার জারি হওয়ার পরপরই নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়মগুলি ব্যাংকগুলিকে সুরক্ষিত করার পাশাপাশি ক্ষুদ্র ঋণগ্রহীতাদের সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।




